সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


যন্ত্রণার আরেক নাম অনলাইন জন্ম ও মৃত্যুসনদ গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মাদ আবু সালেহ।। হ্যাঁ, বিষয়টি যন্ত্রণারই। অনলাইন জন্ম ও মৃত্যুসনদ গ্রহণ এখন যন্ত্রণারই আরেক নাম। অনলাইন জন্ম ও মৃত্যুসনদ গ্রহণ করতে যারাই সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে যান তারাই পড়ে যান ভোগান্তিতে।

ইউপি কার্যালয় থেকে জন্ম ও মৃত্যুসনদ নিতেও ভোগান্তি মোটেই কম নয়। প্রশ্ন হচ্ছে, এই যন্ত্রণার অবসান হবে কিসে? অতিব গুরুত্বপূর্ণ নাগরিক অধিকারের এই দিকটি দেখার যেন কেউ নেই। এই কাজে সাধারণ মানুষ হয়রানির শিকার প্রতিনিয়তই হন কিন্তু বলতে পারেন না। কার কাছে বলবেন? অধিকাংশ মানুষ জানেনও না যে, সরকারি অফিসের লোকদের হয়রানির বিরুদ্ধে নালিশ নিয়ে কার কাছে তাদের যাওয়া উচিত। সমস্যা হচ্ছে, ৫০০ কিংবা ১,০০০ টাকা গচ্চা দেয়ার কারণে কেউই আদালতে বিচারপ্রার্থী হওয়ার মত ঝামেলায় যেতে চান না।

এই কারণে অধিকাংশ নাগরিকেরই ভাবনা এমন যে, মশা মারতে কামান দাগিয়ে দরকার কি! নিবন্ধন যেহেতু নিজের কাজের জন্যই প্রয়োজন, অতএব যায় যাক ৫০০ কিংবা ১,০০০ টাকা। যে করেই হোক, তাদের কাজটি প্রয়োজন বিধায় তারা তা করিয়ে নেন এবং নিরবেই সয়ে যেতে বাধ্য হন অত্যাচারের এই খড়গ। অবশ্য জন্ম ও মৃত্যু নিবন্ধনের সরকারি ফেসবুক পেইজ ঘুরে দেখা গেছে, সেখানে ভুক্তভূগী কিছু নাগরিক তাদের কাছ থেকে এসব কাজের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কর্তৃক অর্থ আদায়সহ হয়রানি এবং সেবা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগগুলো আদৌ আমলে নিয়েছেন কি না, তা যেমন বোধগম্য নয়, তেমনি এসব অভিযোগের বিষয়ে বাস্তবিকপক্ষে তদন্ত সাপেক্ষে এ পর্যন্তু কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি না, তা জানারও সুযোগ হয়নি।

আমাদের দেশের সাধারণ জনগণ স্থানীয় সরকারের যত সেবা গ্রহণ করে থাকেন, তার শুরুটা হয়ে থাকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে। ফলে সাধারণভাবেই সেখানে সেবা নিতে ভিড় করেন বেশি মানুষ। বিশেষ করে, জন্ম ও মৃত্যুসনদের জন্য তাদের সেখানে যেতেই হয়। আর নিজের অভিজ্ঞতা এবং একাধিক ভুক্তভূগীদের সাথে কথা বলে জানা গেছে, এই কাজে ভোগান্তির যেন শেষই হয় না। সংশ্লিষ্ট ব্যক্তিদের টাকা দেয়া ছাড়া সেবাপ্রাপ্তির কোন সুযোগ আসলে আদৌ এই ক্ষেত্রটিতে নেই বললেই চলে।

নাগরিকের রাষ্ট্রীয় যে কোনো জরুরি কাজে জন্ম ও মৃত্যুসনদের প্রয়োজনীয়তা এখন সর্বজনবিদিত। কিন্তু দেখা যায়, এসব সনদ পেতে মানুষের ভোগান্তি ও হয়রানি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। জন্মনিবন্ধন করতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ হরহামেশা শোনা যায়। টাকা নà¦