শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

‘ফরিদপুরের বরেণ্য আলেম ও প্রসিদ্ধ কওমী মাদরাসা’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের বরেণ্য আলেমদের সংক্ষিপ্ত জীবনী ও প্রসিদ্ধ কওমী মাদরাসাসমূহের সংক্ষিপ্ত তথ্য বিবরণী সম্বলিত নতুন বই ‘ফরিদপুরের বরেণ্য আলেম ও প্রসিদ্ধ কওমী মাদরাসা’ প্রকাশিত হয়েছে।

আগামীকাল শুক্রবার (৩ ডিসেম্বর) জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া শামসুল উলুম ফরিদপুর (খাবাসপুর মাদরাসা)-এর বার্ষিক ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বইটির মোড়ক উন্মোচন করা হবে।

বইটির লেখক ও সংকলক তরুণ আলেম ও গণমাধ্যমকর্মী বেলায়েত হুসাইন। তত্ত্বাবধান ও সম্পাদনা করেছেন মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী।

মোড়ক উন্মোচনের পর বাংলাবাজারের আনোয়ার লাইব্রেরী, রাহে জান্নাত কুতুবখানা, মারাকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা এবং ফরিদপুরের লাইব্রেরী সমূহে বইটি পাওয়া যাবে। মজলিসে তাহাফফুজে ফিকরে দেওবন্দ নামের আধ্যাত্মিক একটি সংগঠন থেকে প্রকাশিত বইটির খুচরা মূল্য ১৫০ টাকা। বইটি পেতে তাহাফফুজে ফিকরে দেওবন্দের মোবাইল নাম্বারেও যোগাযোগ করা যাবে।

ব্যতিক্রমী এ বই রচনার কারণ জানতে চাইলে লেখক ও সম্পাদক যৌথ বর্ণনায় বলেন, ‘জীবদ্দশায় আকাবির বুযুর্গদের থেকে নানাভাবে আমরা উপকৃত হই। তাদের নির্মল জীবনাচারে এমন এমন সুন্দর গুণাবলী থাকে মৃত্যুর পরও যা জাতি আদর্শ হিসেবে গ্রহণ করতে চায়। কিন্তু কালের অতল গহবরে আমরা অনেক মনীষীর জীবনী নানা কারণে হারিয়ে ফেলি। আমাদের ফরিদপুরেও এমন অসংখ্য মহামনীষীর জন্ম হয়েছে যারা তাদের পরবর্তী উম্মাহর কাছে আদর্শ। তাদের জীবনীতে আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা রয়েছে। আমরাও তাদের জীবনী হারাতে চাই না। আমরা চাই মৃত্যুর শত শত বছর পরও তারা অমর থাকুক সবার মাঝে। এ উদ্দেশ্যেই এই বইয়ের জন্ম। আমরা সবার কাছে দোয়া কামনা করি। সবার দোয়াই আমাদের সবচেয়ে বড় সফলতা ও অনুপ্রেরণা।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ