রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার আইনি সুযোগ খুঁজছে সরকার: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকার আইনি সুযোগ খুঁজছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেএটিআই) জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের ২৫তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা জানান।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দিক থেকে খালেদা জিয়ার বিষয়টি বিবেচনা করছেন। এর আগে, খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার জন্য দুটি আবেদন খারিজ করা হয়েছে। এখন আমরা এ বিষয়ে আর কোনো সুযোগ আছে কি না তা খতিয়ে দেখছি। সব যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে আইন লঙ্ঘন না হয়।’

এর আগে মন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কিংবা সংবাদপত্রের স্বাধীনতা ঠেকাতে নয়, সাইবার অপরাধ রোধে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে।

সাইবার অপরাধ সংক্রান্ত মামলার বিচারের জন্য দেশের ৮ বিভাগে ৮টি সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জেলা জজদের সাইবার ট্রাইব্যুনালের কাজ তদারকি করতে হবে। জেএটিআইয়ের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ