সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মাঠে-ময়দানে ওয়াজ-মাহফিল: কেমন বক্তা চাই?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ::
নিউজরুম এডিটর

দীন না জানা মানুষকে দীন শেখানোর অনেক মাধ্যম আছে। বয়ান বক্তৃতা বা ওয়াজ-মাহফিল তার অন্যতম। বিশ্বের নাতিশীতোঞ্চ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে শীত মৌসুমে অনেক ওয়াজ-মাহফিল হয়ে থাকে। মাঠে-ময়দানে আয়োজিত হয় এসব মাহফিল। দলে দলে মানুষ আসেন সেসব মাহফিলে। এগুলোতে বয়ান করেন দেশের প্রখ্যাত বক্তাগণ। তারা আলোচনা করেন কুরআন-হাদিস বিষয়ে। তুলে ধরেন ইসলামের চিরন্তন সত্যের কথা। প্রচার করেন রাসূলের বাণী। জনগণের সঙ্গে শেয়ার করেন রাব্বুল আলামিনের বড়ত্ত্বের কথা। সাধারণ মানুষ সেসব শুনেন মনোযোগ দিয়ে। আমল করেন নাজাতের জরিয়া মনে করে।

দেশে করোনার কারণে গতবছর ওয়াজ-মাহফিল বন্ধ থাকলেও এবছর পুরোদমে চলছে দীন শেখার এ মজমা। সেখানে দেশের নামকরা বক্তাগণ কুরআন-হাদিসের আলোকে বয়ান করছেন। তবে বর্তমানে আমলদার ও ইলমী আলেমদের পাশাপাশি কমেডিয়ান কিছু বক্তাও নেমেছেন ওয়াজের এ ময়দানে। মাহফিলের আয়োজকগণও শ্রোতাদের আকৃষ্ট করতে দাওয়াত দিচ্ছেন তাদের। এতে করে দীন শেখার এ বিশাল ময়দান এখন সমালোচনার পাত্রে পরিণত হতে চলছে। এমতাবস্থায় মাঠে-ময়দানে ওয়াজ-মাহফিলের জন্য কেমন বক্তা প্রয়োজন। বক্তাদের মানদণ্ড কেমন হওয়া উচিত। ওয়াজের মানদন্ডই বা হতে পারে কেমন? এসব বিষয় নিয়ে খোলামেলা কথা হয়েছে দেশের প্রখ্যাত কয়েকজন আলেমের সঙ্গে। তারা কুরআন ও হাদিসের আলোকে নম্র ভাষায় বয়ানের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ইলমী এস্তেদাদ সম্পন্ন আলেমদের ওয়াজের ময়দানে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

ওয়াজ হতে হবে নম্র ভাষায়: আল্লামা আবদুল হালিম বুখারি

ওয়াজ হতে হবে নম্র ভাষায়। নম্র ভাষায় দাওয়াত দিয়ে তাবলিগ জামাত সফলতা পেয়েছে। সুতরাং এভাবেই দীন প্রচার করা উচিত বলে মনে করেন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আলেম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বুখারি।

তিনি বলেন, ওয়াজের উদ্দেশ্য হলো মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসা। এটাও দাওয়াতের অংশ। তবে এটা প্রচারের দুটি ধারা আছে। এক. মহব্বতের সঙ্গে নম্র ভাষায় মানুষকে সত্য পথে আহ্বান করা; দুই. রাজনৈতিক ভাষায় কঠোরতার সঙ্গে মানুষকে দাওয়াত দেওয়া।

দ্বিতীয় পন্থা আমি পছন্দ করি না। দেখুন, তাবলিগ জামাত নম্রভাবে কথা বলে দাওয়াত ও তাবলিগের কাজে ব্যাপক সাফল্য পেয়েছে। আমি মনে করি, সেভাবেই ওয়াজ করা উচিত। বর্তমানে যেভাবে ওয়াজ করা হয়, আমি আà¦