রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

৪২তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের স্বাস্থ্যপরীক্ষার তারিখ পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৪২তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষার পূর্ব-নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। আগের দেওয়া ৬ ও ৭ ডিসেম্বর পরিবর্তন করে নতুন করে ৮ ও ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। একই দিনে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার (৫ ডিসেম্বর) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ এবং সাময়িকভাবে নির্বাচিত স্বাস্থ্য ক্যাডার ৪ হাজার পরীক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পাদনের জন্য ইতোমধ্যে ঢাকার ১০টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ বেশকিছু পরীক্ষার্থীর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ৬ ও ৭ ডিসেম্বর নির্ধারিত থাকায় তারা স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তনের আবেদন জানান। এরই পরিপ্রেক্ষিতে তাদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৮ অথবা ৯ তারিখ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

দশ মেডিকেল কলেজ ও হাসপাতাল হলো: ১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ৩. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ৪. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ৫. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল ৬. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ৭. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ৮. জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ৯. ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু)
১০. হাসপাতাল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ