রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি

পৌর মেয়র আব্বাস ৩ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (৬ ডিসেম্বর) রাজশাহী মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মেয়র আব্বাস আলীকে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে বোয়ালিয়া থানা পুলিশ। গত ১ ডিসেম্বর ভোরে রাজধানীর রাজমনি ঈশা খাঁ হোটেল থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গত ১৯ নভেম্বর রাজশাহীর কাটাখালি সিটি গেট এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে পৌরসভার মেয়র আব্বাস আলীর আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন নগরীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর থেকেই মেয়র আব্বাস পলাতক ছিলেন।

এদিকে এ ঘটনার পর মেয়র আব্বাস আলীকে কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে ও জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্যপদ বাতিল চেয়ে কেন্দ্রে সুপারিশ পাঠায় জেলা আওয়ামী লীগ।

অন্যদিকে মেয়র আব্বাসের প্রতি অনাস্থা এনে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন পৌরসভার ১২ কাউন্সিলর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ