বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

শায়খুল কুরআন রহ. স্মারকগ্রন্থ, সফল উদ্ভাবকের জীবন ও সাধনার বর্ণিল উপস্থাপনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. একটি আলোকিত ও আলোচিত নাম। কুরআনে কারিমের প্রবাদপ্রতীম খাদেম। উপমহাদেশের শিশু শিক্ষার বিস্তার ও উন্নয়নের বিপ্লবী সাধক। নূরানী শিক্ষাপদ্ধতির প্রবর্তক। যুগের মুজাদ্দিদ বা সফল উদ্ভাবক। বরেণ্য এই আলেমে দীনের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের ওপর প্রকাশিত হয়েছে একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ।

৬৫৬ পৃষ্ঠা কলেবরের স্মারকগ্রন্থটিতে স্থান পেয়েছে দেড় শতাধিক লেখা। লেখকদের মধ্যে আছেন গবেষক, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, আলেম, সমাজকর্মী, রাজনীতিবিদ, পীর-মাশায়েখ ও সমাজসেবক। শাইখুল কুরআনের জীবনের প্রায় সবগুলো অধ্যায় উঠে এসেছে তাদের বৈচিত্র্যধর্মী লেখায়।

স্মারকগ্রন্থটির শুরুতে ‘জীবন নদীর স্রোতধারা’ শিরোনামে রয়েছে শাইখুল কুরআনের একটি সংক্ষিপ্ত জীবনী। এরপর রয়েছে তাঁর মূল্যবান ও সমৃদ্ধ একটি আত্মজৈবনিক সাক্ষাৎকার, যেখানে তিনি নিজের ভাষায় তুলে ধরেছেন জীবন ও সংগ্রামের কথা। বরেণ্যদের মূল্যায়ন অধ্যায়ে স্থান পেয়েছে দেশের শীর্ষ আলেম ও সর্বজন মান্য ব্যক্তিবর্গের লেখা। স্মরণে-বরণে অধ্যায়ে শতাধিক ব্যক্তির স্মৃতি, মূল্যায়ন ও বিশ্লেষণধর্মী লেখা স্থান পেয়েছে। স্বজন সমাবেশে লিখেছেন শায়খুল কুরআনের পরিবারের সদস্যরা। আর আঙ্গিনা অধ্যায়ে রয়েছে নূরানী পরিবারের সদস্যদের স্মৃতি ও মূল্যায়ন। পরিশিষ্টে আছে শায়খুল কুরআনের বয়ানসহ কিছু আনুসঙ্গিক বিষয়।

অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ও নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে প্রকাশিত স্মারকগ্রন্থটির পৃষ্ঠপোষকতায় ছিলেন মাওলানা মুহাম্মদ মাসীহুল্লাহ মাদানী। ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।

প্রামাণ্য এই স্মারকগ্রন্থটির প্রধান সম্পাদক লেখক, সাংবাদিক জহির উদ্দিন বাবর। আর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব। বেশ কয়েকজন উদ্যমী তরুণ লেখক স্মারকগ্রন্থটির কাজে সহযোগিতা করেছেন।

আগামী ৩০ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণিল অনুষ্ঠানের। তবে ইতোমধ্যে গ্রন্থটি পাওয়া যাচ্ছে সারাদেশে। ঝকঝকে প্রচ্ছদ ও বক্সে মোড়ানো বোর্ড বাঁধাই বইটির শুভেচ্ছা মূল্য ৮০০ টাকা। খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

রাজধানীর মোহাম্মদপুর নূরানী তালিমুল কুরআন বোর্ডের অফিস, বায়তুল মোকাররম বই মার্কেট, বাংলাবাজার ইসলামী টাওয়ারসহ দেশের বিভিন্ন এলাকায় অভিজাত বই বিপণিবিতানে পাওয়া যাবে স্মারকগ্রন্থটি। এছাড়া অনলাইনে রকমারি ডটকম ও ওয়াফি লাইফ থেকেও সংগ্রহের সুযোগ রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ