শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

শুরু হচ্ছে চৌধুরীপাড়া মাদরাসার ফুযালা সম্মেলন: চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: উৎসবমূখর পরিবেশে শুরু হচ্ছে রাজধানী ঢাকার চৌধুরীপাড়াস্থ দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার দোয়া স্মরণসভা ও ফুযালা সম্মেলন।

সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী।

জানা গেছে, মাদরাসার প্রায় ত্রিশ বছরের ফুজালাগণ আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সম্মেলনে অংশগ্রহণ করবেন।  দাওয়াতের প্রক্রিয়া ও সারাদেশের মাদরাসাগুলোতে যোগাযোগের কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

সূত্র বলছে, মাদরাসার ওয়াকেফ ও সাবেক মোতাওয়াল্লী, শাইখুল হাদিস ও মুহাদ্দিসদের জন্য দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে বরেণ্য ব্যক্তিদের স্মরণে প্রবন্ধ পাঠ ও মূল্যায়নধর্মী আলোচনা করা হবে। ফুযালাদের জন্য থাকবে বুজুর্গ আলেমদের বিশেষ নসিহত। ঘোষণা হতে পারে আগামী দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি।

-কেএল