বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

ফেসবুকের মাধ্যমে হ্যাকারদের নজরদারিতে ৫০ হাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হ্যাকাররা ফেসবুক ব্যবহার করে বিশ্বজুড়ে প্রায় ৫০ হাজার মানুষের ওপর নজরদারি করেছেন। ভারত, ইসরায়েলসহ বিভিন্ন দেশের আড়িপাতার প্রতিষ্ঠান এ কাজে যুক্ত ছিল।

বৃহস্পতিবার এসব তথ্য প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। খবর এএফপির।

মেটা জানায়, প্রায় ১০০টি দেশের অধিকারকর্মী, ভিন্নমতাবলম্বী ও সাংবাদিকদের ওপর নজরদারি করেছে প্রতিষ্ঠানগুলো। এজন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে প্রায় দেড় হাজার পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এসব পেজ ব্যবহার করে মূলত তথ্য হাতিয়ে নেওয়া হতো। সাতটি প্রতিষ্ঠান এসব অ্যাকাউন্ট ও পেজ ব্যবহার করত।

নতুন এই পদক্ষেপের মধ্য দিয়ে হ্যাকিং প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানোর বার্তা দিল মেটা।

এমন সময় মেটা এই পদক্ষেপ নিল, যখন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এবং প্রেসিডেন্ট জো বাইডেন হ্যাকিং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করেছে। এ পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলের আড়িপাতার সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান এনএসও গ্রুপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মেটাও এনএসওর বিরুদ্ধে আদালতে মামলা করেছে।

মেটার সিকিউরিটি পলিসি বিভাগের প্রধান নাথানিয়েল গ্লেইচার বলেন, শুধু এনএসও নয়, আড়িপাতার জন্য সফটওয়্যার তৈরি করতে যেসব প্রতিষ্ঠান কাজ করে থাকে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে- এমন ইঙ্গিতই দেওয়া হলো।

তবে এসব আড়িপাতার প্রতিষ্ঠানগুলোর সন্ধান কিভাবে পাওয়া গেছে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ফেসবুক বা মেটা।

ব্যবস্থা নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের ব্ল্যাক কিউব, ভারতের বেলট্রক্স। এছাড়া ইসরায়েলের প্রতিষ্ঠান কবওয়েবস টেকনোলজিস, কগনাইট, ব্লুহোয়াক সিআইয়ের অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক। এছাড়া উত্তর মেসিডোনিয়ার সাইট্রক্স ও চীনের আরেকটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও মুছে দেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ