শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দ্বীনিয়াত বাংলাদেশ’র দিলুরোড শাখায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

দ্বীনিয়াত বাংলাদেশের মগবাজার দিলুরোড শাখা তা’লীমুল কোরআন একাডেমি’তে শিশুদের মাঝে এক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে দিলুরোড শাখার পরিচালক মাওলানা আলআমীনের তত্ত্ববধানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দ্বীনিয়াত বাংলাদেশের প্রধান মুফতি সালমান আহমাদ ও আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

পুরস্কার বিতরণের সময় নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে মুফতি সালমান আহমাদ বলেন, দ্বীনিয়াত বাংলাদেশ পুরো দেশে কোরআনের আলো ছড়িয়ে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন সময় নানা আয়োজন করছে। আজকের আয়োজনে শিশুদের যে উপস্থিতি লক্ষ করলাম, তা সত্যিই মুগ্ধ করার মতো। কেননা তারাই আমাদের আগামী প্রজন্ম। আমাদের ভবিষ্যত।

মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ নারী অভিবাবকগণ উপস্থিত আছেন এখানে।সমাজের নারীরা যদি সচেতন হোন, তাহলে শিশুদের সুন্দর আগামী গড়া সময়ের ব্যাপার মাত্র। আশা করছি উপস্থিত নারী অভিবাবকগণ তাদের সন্তানকে কোরআনের খাদেম বানানোর জন্য তাদের সবটুকু দিয়ে চেষ্টা করে যাবেন। জাতি উপহার পাবে অসংখ্য হাফেজে কোরআন ও আলেমে দ্বীন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ