নুরুদ্দীন তাসলিম।।
বাংলাদেশে ওলামায়ে কেরামের সঙ্গে সাধারণ মানুষের সেতুবন্ধনের যতগুলো মাধ্যম রয়েছে এর মধ্যে ওয়াজ মাহফিল অন্যতম। শীতকাল এলেই সরব হয়ে উঠেছে ওয়াজ-মাহফিলের আয়োজন।
শতাব্দীকাল ধরে দ্বীনের দাওয়াত ছড়িয়ে আসা মাহফিলগুলো নিয়ে গত কয়েক বছরে হঠাৎ করেই বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে ধর্মপ্রাণ মানুষদের। প্রথমে দেখা গেছে মাহফিলগুলোর উপর বিভিন্ন ধরনের বিধি নিষেধ ও অসন্তোষ। পরবর্তীতে মাহফিলগুলোতে উপস্থিত হয়ে স্থানীয়দের বিভিন্ন অশোভন আচরণও ছিল চোখে পড়ার মতো। সবকিছু ছাপিয়ে দুই এক বছর ধরে খোদ কিছু কিছু বক্তার আলোচনা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। মাহফিলের মঞ্চে কুরআন হাদিসের বাইরে বক্তাদের বিভিন্ন ধরণের গল্প-কাহিনী, অঙ্গভঙ্গি ও হাস্যরসে মাহফিলগুলো অনেকটা প্রাণ হারাতে বসেছে বলেও অভিযোগ অনেকের।
এর জন্য বক্তাদের ব্যবসায়ী মনোভাব, এলেমের গভীরতা না থাকার বিষয়টি যেভাবে আলোচনায় এসেছে ঠিক ততটাই দায়ী করা হয়েছে আয়োজক কমিটিকে। অনেকেই মনে করেন মাহফিলের মঞ্চগুলোতে হক্কানী আলেমদের বিতর্কিত করার যে আয়োজন তৈরি হতে চলেছে এর জন্য আয়োজক কমিটিরও দায় কম নয়। সচেতন আয়োজক কমিটি কখনোই শ্রোতার সংখ্যা বাড়াতে সুর আর বাকপটুদের মাহফিলের জন্য দাওয়াত দেন না। মাহফিলের জন্য যোগ্য আলোচকদেরই তারা নির্বাচিত করেন। এজন্য বিভিন্ন এলাকায় হক্কানী আলেমদের মাধ্যমে পরিচালিত মাহফিলগুলোকেও সামনে এনেও উদাহরণ টানতে দেখা যায় অনেককে।
‘রাজধানীর মোহাম্মদপুরে আলেমদের অধীনে পরিচালিত ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার পক্ষ থেকে প্রতিবছর যে মাহফিল অনুষ্ঠিত হয় এখানে সব সময় বাছাই করেই বক্তা নির্বাচন করা হয়। দেশে বক্তাদের বক্তব্য নিয়ে বিভিন্ন সময়ে যে বিতর্ক তৈরি হয় তা যে এই মঞ্চের বক্তাদের নয় তা অনায়াসেই বলে দেওয়া যায়’ বলছিলেন আতিকুল ইসলাম নামে একজন।
আরো পড়ুন: ধর্ষণ মামলায় সময়ের বাধ্যবাধকতা: ‘ভুক্তভোগীর ন্যায়বিচারের অধিকারে হস্তক্ষেপ’
তিনি আরো বলেছেন, ‘শুধু মোহাম্মদপুর কেন আমার জানা মতে উত্তরাসহ রাজধাà