বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

যে তথ্যের গরমিলে বন্ধ হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনে দিনে সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ফেসবুক। এরই সঙ্গে ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট কিংবা অসত্য তথ্য দিলে আগাম সতর্কতা না দিয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধ করা অ্যাকাউন্ট খুলতে চাইলে জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরনের তথ্য চাওয়া হচ্ছে।

ফেসবুকে ব্যক্তিগত তথ্য, সামাজিক বা ব্যবসায়িক যোগাযোগের কারণে জনপ্রিয়তা লাভ করেছে। ফেসবুক অ্যাকাউন্ট করতে ফোন নম্বর, ভোটার আইডি ও ব্যক্তির নিজস্ব বিভিন্ন ধরনের তথ্য যোগ করতে হয়।

ফেসবুক ব্যবহারকারীদের দাবি, ফেসবুক লগইন করতে গেলে নিরাপদ রাখার ব্যাপারে বেশকিছু পরামর্শ দেওয়া হচ্ছে। ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে জাতীয় পরিচয়পত্রের নম্বর চাওয়া হচ্ছে।

তথ্য দেওয়ার পর জাতীয় পরিচয়পত্রের নম্বরের সঙ্গে জন্ম তারিখের মিল না থাকলে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট।

নিরাপত্তার জন্য বাড়তি কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছে ফেসবুক। সেখানে প্রথমে ফেসবুক পরিচয় নিশ্চিত করতে বলছে। বলা হচ্ছে অ্যাকাউন্ট লগ আউট হয়েছে এবং পরবর্তী ধাপে অগ্রসর না হওয়া পর্যন্ত সচল হবে না।

পরে সমস্যা সমাধানে ফেসবুক সহায়তা কেন্দ্রে যোগাযোগ করার কথা বলা হচ্ছে। অ্যাকাউন্টে আপলোড করা তথ্য ডাউনলোডের অনুমতি দেওয়া হচ্ছে। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সাময়িক বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর তথ্যের মিল থাকলে সচল হচ্ছে।

ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ