সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আদর্শিক রাজনীতি চর্চায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছাত্রনেতা মাহবুবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাশরিফ আহমাদ।।

বাংলাদেশে ছাত্র রাজনীতির উজ্জ্বল ঐতিহ্য রয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তুরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র আন্দোলনের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। বহু ত্যাগী রাজনীতিবিদ, ছাত্রনেতা রয়েছেন—যারা তাদের সুখ শান্তি ও ভোগ-বিলাসের কথা কখনও ভাবেননি। কিন্তু এখন হানাহানির রাজনীতি ছাত্রদের বিপথে পরিচালিত করছে। ক্ষমতা, অর্থ আর অস্ত্র পেশিশক্তিকে নিয়ন্ত্রণ করছে। অনেক ছাত্র সংগঠন এখন মাস্তানি, চাঁদাবাজি, দখলবাজি নিয়েই ব্যস্ত।

ছাত্র রাজনীতির সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে বাংলাদেশে দীর্ঘ ত্রিশ বছর যাবত আদর্শিক ছাত্র রাজনীতি চর্চা করছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তারই ধাাবাহিকতায় সংগঠনের ঢাকা মহানগরীর ছাত্রনেতা মাহবুবুর রহমান বছরব্যাপী মানবিক ও সৃজনশীল কর্মকৌশলের মাধ্যমে আলোচনায় ছিলেন। রাজধানী ঢাকার ডেমরার বাসিন্দা। ঢাকা কলেজের মেধাবী ছাত্র। কিশোর বয়স থেকেই যুক্ত ছিলেন আদর্শিক ছাত্র রাজনীতি চর্চায়।

২০২১ সেসনে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি মনোনীত হন মাহবুব। গত ২১ জানুয়ারী ২০২১ শাখার বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের হাতে শপথ পাঠের মাধ্যমে পরিকল্পনা ও পরামর্শভিত্তিক কার্যক্রম শুরু করেন। ছাত্রদের অধিকার আদায় ও জনকল্যাণকর ছাত্র রাজনীতি চর্চায় শুরু থেকেই ছিলেন, তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

৫২-এর ভাষা আন্দোলন এ ছাত্রদের ভূমিকা বিশ্ববাসী এখনো স্মরণ করেন। বায়ান্ন আর একাত্তরের চেতনাকে বুকে ধারণ করে ২১-এ ফেব্রুয়ারী সকালে মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গন হতে বর্ণমালা মিছিল করে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব। স্বাধীনতা দিবসে শাখার উদ্যোগে ঢাকা মহানগরব্যাপী ক্রিকেট টুর্ণামেন্ট, শহীদদের জন্য কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজনের ব্যবস্থা করেন তিনি।

বছরের শুরুতেই করোনার প্রকোপ আবারো বেড়ে যাওয়ায় জীবিকার সংকটে কষ্টে দিনাতিপাত করেন, খেটে খাওয়া সাধারণ মানুষ। তাদের কষ্ট লাঘবে ঢাকা মহানগরীর বিভিন্ন স্পটে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। এছাড়াও পবিত্র মাহে রমজানে যেনো সকলে যথাযথ খাদ্য সামগ্রীর মà