Numan Reader।
বিনা হিসাবে জান্নাত পাওয়া মহান আল্লাহর পাকের এক শ্রেষ্ঠ নেয়ামত‚ যারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন‚ তাদের ব্যাপারে হাদীস শরীফে বিশদভাবে বর্ননা এসেছে।
কী আমলের বিনিময়ে কারা সবার আগে বিনা হিসেবে জান্নাতে যাবেন? তাদের আলামত-লক্ষণই বা কী হবে? এ সম্পর্কে বিশ্বনবিই বা কী বলেছেন?
হ্যাঁ‚ বিশ্বনবী সা. সর্ব প্রথম জান্নাতী মানুষদের সম্পর্কে বর্ণনা করেছেন‚ আবার কী আমলের বিনিময় এরা বিনা হিসাবে জান্নাতে যাবেন তাও উল্লেখ করেছেন।
হাদীস শরীফে রয়েছে‚ ‘প্রত্যেক ব্যক্তি হাশরের মাঠে ভয়ে বলতে থাকবে —আমাকে বাঁচান‚ আমাকে বাঁচান‚ একমাত্র মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা. উম্মত নিয়ে চিন্তা করবেন’ (বুখারি-হাদিস: ২৭১২)
কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কেউ কারো হবে না‚ সবাই ইয়া নাফসি‚ ইয়া নাফসি করতে থাকবে। এ প্রসঙ্গে কোরআনে এসেছে‚ ‘সেদিন মানুষ নিজের ভাই‚ নিজের মা‚ নিজের পিতা‚ নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে। এমন সময় প্রত্যেক ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না’ (সূরা আবাসা‚ আয়াত: ৩৪-৩৭)
হাশরের মাঠে এতো ভয়াবহ অবস্থা সত্ত্বেও কিছু মানুষ বিনা বিচারে বা বিনা হিসাবে জান্নাতে যাবে। এ বিষয়ে হাদীস শরীফে এসেছে‚ আবদুল্লাহ ইবনে আব্বাস রহ. বলেন‚ একদিন রাসুল সা. বলেন ‘আমার কাছে সব উম্মতের লোকদের উপস্থাপন করা হলো‚ আমি দেখলাম‚ কোনো নবীর সঙ্গে মাত্র সামান্য কয়জন (তিন থেকে সাতজন অনুসারী) আছে‚ কোনো নবীর সঙ্গে একজন অথবা দুজন লোক রয়েছে‚ কোনো নবীকে দেখলাম তাঁর সঙ্গে কেউ নেই! ইতোমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো‚ ফলে আমি মনে করলাম এটাই বুঝি আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো যে‚ এরা হলো মুসা আলাইহিস সালাম ও তাঁর উম্মতের জামাত৷ আপনি অন্য দিগন্তে তাকান৷
অতঃপর আমি সেই দিকে তাকাতেই আরো একটি বিরাট জামাত দেখতে পেলাম‚ আমাকে বলা হলো যে এটি আপনার উম্মত। আর তাদের সঙ্গে এমন ৭০ হাজার লোক আছে‚ যারা বিনা হিসাবে ও বিনা আযাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে‚ এ কথা বলে তিনি (আল্লাহর রাসুল) উঠে নিজ ঘরে প্রবেশ করলেন। এদিকে লোকেরা (উপস্থিত সাহাবিরা) ওই সব জান্নাতী লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল‚ (কারা হবে সেই লোক) যারা বিনা হিসাবে ও বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে?
কেউ কেউ বলল; সম্ভবত ওই লোকেরা হলো তারা‚ যারা আল্লাহর রাসুল (সাঃ)-এর সাহাবা তারা৷ কিছু লোক বলল‚ বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কখনো কাউকে শরিক করেনি। আরো অনেকে অনেক কà