শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ক্রোম ব্রাউজার ব্যবহারে সতর্ক করল গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রযুক্তি ডেস্ক: ক্রোম ব্রাউজারে গত বছর ব্যবহারকারী বেশি থাকায় সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছিল এটি। ফলে বেশ কয়েকবার সাইবার হামলার ঘটনাও ঘটেছে। তাই নতুন বছরে সাইবার হামলার আশঙ্কা থেকেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের সতর্ক করল গুগল। আর সমাধানে ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ৯৭’ উন্মুক্তও করা হয়েছে।

বর্তমানে বিশ্বে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি। এরই মধ্যে ব্রাউজারটিতে ৩৭টি নিরাপত্তা দুর্বলতার সন্ধান মিলেছে, যার মধ্যে ১০টি ব্যবহারকারীদের জন্য হুমকির কারণ হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্রাউজারটির নতুন সংস্করণ বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। তাই নিরাপদ থাকতে সংস্করণটি দ্রুত ডাউনলোড করার অনুরোধ জানিয়েছে গুগল।

যদিও নতুন সংস্করণটি নিয়ে অভিযোগ করেছেন অনেক আইফোন ব্যবহারকারী। তাদের দাবি, নতুন সংস্করণের ক্রোম ব্রাউজারটি চালুর কয়েক সেকেন্ডের মধ্যেই হ্যাং হয়ে যায়। বারবার রিস্টার্ট করেও সমস্যা থেকে মুক্তি মিলছে না। সমস্যা সমাধানে ব্রাউজারের ক্যাশ মেমোরি নিয়মিত পরিষ্কার করতে হয়। -ফোর্বস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ