।।মাওলানা আবদুল মাজীদ।।
দেওবন্দ দ্বীনের অতন্দ্র প্রহরী জামাত। তাদের ত্যাগ ও কুরবানী দ্বারা বহুবার তা প্রমাণিত হয়েছে। দখলদার বৃটিশ থেকে নিয়ে পরবর্তী কোনো শাসকই ইসলামের স্বার্থের প্রশ্নে এ জামাতকে নত করতে পারেনি। জেল, জুলুম, ফাঁসিকাষ্ঠ সবকিছুকেই তারা আলিঙ্গন করেছেন, কিন্তু ইসলামের ন্যূনতম ক্ষতিও তারা মেনে নিতে পারেননি। এতকিছুর পরও এ জামাত প্রতিটি সিদ্ধান্তে ভারসাম্য বজায় রাখার ব্যাপারে ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। কারণ কুরআনের এ আয়াত তাদের চিন্তার জগতের পথ প্রদর্শন করত : (তরজমা) কোনো জাতির প্রতি শত্রুতা যেন তোমাদেরকে অবিচারে উৎসাহিত না করে। ন্যায়বিচার কর, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী।-সূরা মায়েদা : ৮
এটা ঠিক যে, ইংরেজদের কৃষ্টি-কালচার এবং সমাজ ও সভ্যতার মধ্যে প্রবৃত্তি পরায়ণতা একেবারেই স্পষ্ট। এর প্রভাব তাদের ভাষাতেও রয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে ভাষা তো একটি মাধ্যমমাত্র। যেমন একটি লাঠি। এটি জালিমের হাতে থাকলে মানুষ জুলুমের শিকার হবে পক্ষান্তরে বিচারকের হাতে থাকলে দুষ্টের দমন হবে। ইতিহাস বলে, উলামায়ে কেরাম অতীতে জালিমের হাতের লাঠি বিচারকের হাতে তুলে দিয়েছেন এবং তার ইনসাফের হাতকে মজবুত করেছেন। এর একটি দৃষ্টান্ত হল ফারসী ভাষা। অগ্নি-উপাসকদের মূর্খতা ও খোদাবিস্মৃতির সবচেয়ে বড় মাধ্যম হিসাবে এ ভাষা ব্যবহৃত হচ্ছিল যুগ যুগ ধরে, কিন্তু উলামায়ে কেরাম এ ভাষার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিলেন। ফলে তা এখন ইসলামী তাহযীব ও তামাদ্দুন এবং উলূম ও মাআরিফে সমৃদ্ধ একটি ভাষা।
এজন্য ইসলামী ভাষা আরবী ছাড়া অন্য কোনো ভাষা নিছক ভাষা হিসেবে গ্রহণীয়ও নয়, বর্জণীয়ও নয়। তা একটি বাহন বা মাধ্যমমাত্র। এজন্য শুধু ভাষা হিসেবে ইংরেজি বা অন্য কোনো ভাষার বিরোধিতা আলিমগণ করবেন, তা যুক্তিসংঙ্গত নয়। যদিও একশ্রেণীর মানুষ এই প্রপাগাণ্ডা করেছে যে, উলামায়ে দেওবন্দ বা তৎকালীন উপমহাদেশের আলিমগণ ইংরেজি ভাষা শেখাকে হারাম বলেছেন, কিন্তু তা বাস্তবতাহীন একটি প্রচারণা ছাড়া আর কিছু নয়। উলামায়ে দেওবন্দের মাথার মুকুট হযরত মাওলানা কাসিম নানুতবী রাহ. (১২৯à