শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শীতকালে পায়ের বাড়তি যত্নে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতে পা ফাটে। এমনিতেই পায়ের উপরে গোটা শরীরের চাপ থাকে। এর উপর আবহাওয়ার কারণে ও ধুলোবালির জন্যে গোড়ালির অল্প-স্বল্প ফাটল অনেকেরই থাকে। তবে শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায় পা ফাটতে শুরু করে। সেজন্য শীতকালে পায়ের বাড়তি যত্নের প্রয়োজন। তবে সারা বছরই পায়ের যত্ন নেওয়া দরকার।

কীভাবে যত্ন নেবেন?
আপনার পায়ের মৃত কোষ ঝরিয়ে ফেলতে হবে। খসখসে শুষ্ক ত্বকের উপরে ময়েশ্চারাইজার লাগিয়ে গেলে কোনো লাভ হয় না। ত্বক ভেদ করে ময়েশ্চারাইজারের আর্দ্রতা গভীরে পৌঁছায় না। তাই আগে স্ক্রাব করে মৃত কোষ ঝরিয়ে ফেলতে হবে।

কুসুম গরম পানিতে পা ডুবিয়ে বসলে আরাম পাওয়া যায়। কিছু পরে এই পানের মধ্যে সামান্য শাওয়ার জেল বা শ্যাম্পু মেশান। তারপর পা ঘষে মৃত কোষ তুলে ফেলতে হবে। এভাবে দশ মিনিট হালকা গরম জলে পা ডুবিয়ে বসলে পায়ের ত্বক নরম হয়ে যায়। এরপর তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে। মোছার সময়ে অবশ্য বেশি ঘষলে হবে না।

আর একটা কাজ করতে পারেন। ওই ধরনের পানি থেকে পা তুলে নেওয়ার পর পা ভিজে থাকা অবস্থাতেই পায়ের উপর আলতো করে পিউমিক স্টোন ঘষতে পারেন। ফুট স্ক্রাব অলিভ অয়েলের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে নিয়ে কয়েক ফোঁটা মিন্ট বা টি ট্রি অয়েল দিতে পারেন। মিশ্রণটি দিয়ে পা স্ক্রাব করলে ভালো উপকার হয়।

এরপরে পা একটি পুষ্টিকর মাস্কে আবৃত করা জরুরি। এর জন্য একটি পাকা কলা লাগবে। লেবুর রসের সঙ্গে কলা মিশিয়ে পায়ে লাগাতে হবে। ১০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে এটা ধুয়ে ফেলতে হবে।

পায়ের পাতা গোড়ালি আর্দ্র রাখার জন্য পায়ে পেট্রোলিয়াম জেলি, অলিভ অয়েল বা ক্রিম লাগিয়ে এক জোড়া পুরনো মোজা পরে নিতে পারেন। সূত্র : জি-নিউজ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ