শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা শূরার প্রথম বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের প্রথম মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় মাদারীপুর জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি মাওলানা এস এম আজিজুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক মাওলানা জামিল হোসাইনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতী শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

বৈঠকে নতুন সেশনের পরিকল্পনা অনুযায়ী সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। শুরার সদস্যরা প্রতিবেদন পর্যালোচনা করেন এবং নির্ধারিত কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সহসভাপতি মুফতি আল আমীন বিএ ওহাব, মুফতী মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ হাওলাদার, সহকারী সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম শাহীনসহ মজলিসে শুরার অন্যান্য সদস্যরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ