সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ওমিক্রন: কওমি মাদরাসার বোর্ড পরীক্ষা এগিয়ে নেওয়ার বিষয়ে কী ভাবছেন শিক্ষাবিদরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

গত ১ জানুয়ারি বেফাকের পক্ষ থেকে বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৯ মার্চ (৫ শাবান) শুরু হতে যাচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় পরীক্ষা। দিনের হিসেবে কেন্দ্রীয় পরীক্ষার আর বাকি রয়েছে মাত্র ১ মাস ২৩ দিন।

গত দু'বছর কওমি শিক্ষার্থীদের ভোগান্তি

করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে গত দু'বছর কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা সময়মত পরীক্ষা দিতে পারেনি। বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। করোনা পরিস্থিতির কারণে একবার পরীক্ষা নেওয়া হয়েছিল রমজানের পর। নতুন বছর শুরু করতে অনেক দিন সময় নষ্ট হয়েছিলো। এতে করে শিক্ষাবর্ষের সিলেবাস শেষ করতে সমস্যা তৈরি হয়েছে। বেশ ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের।

পরবর্তীতে ২০২১-এর মার্চের শেষের দিকে সরকারের পক্ষ থেকে ১৮ দফা বিধিনিষেধ চালু করা হলে আবারো বন্ধ হয়ে যায় কওমি মাদ্রাসাগুলো। এতে করে বোর্ড পরীক্ষার্থীদের আরো একবার ভোগান্তির শিকার হতে হয়। অল্প সময়ের মধ্যে সব পরীক্ষা শেষ করার উদ্যোগ নেয় বোর্ড, এতে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোর দু’টো পরীক্ষা একই দিনে নেওয়ার মতো ঘটনাও ঘটে। যা অসন্তোষ সৃষ্টি করেছিল শিক্ষার্থীদের মাঝে।

চলতি বছরের শিক্ষাবর্ষ প্রায় ৬ মাস পর শুরু হলেও  বর্তমানে করোনা মহামারীর পাশাপাশি দেশে এখন পর্যন্ত ভাইরাসটির নতুন ধরণ অমিক্রনে আক্রান্ত হয়েছেন ২০ জন। এর মধ্যেই গত কয়েকদিন ধরে বাড়তে শুরু করেছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন। এতে করে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশ।

‘পরিস্থিতি বিবেচনায় সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে’

সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত না নিলেও  শিক্ষামন্ত্রী  ড. দীপু মনি বলেছেন, ‘পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে’।

এদিকে এক মাস ২৩ দিন বাকি রয়েছে কওমি মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষা শুরু হওয়ার। অধিকাংশ জায়গায় বুখারী খতমের আয়োজন করা হচ্ছে। কোথাও কোথà