বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

ক্লোজআপের ‘দ্বিধাহীন কাছে আসার গল্প’: ‘ধর্মীয় স্বাতন্ত্র ও নৈতিকতা ধ্বসিয়ে দেওয়ার আয়োজন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ‘দ্বিধাহীন কাছে আসার গল্প’ নামে প্রচারণা চালাতে দেখা যায় বহুজাতিক ইউনিলিভার কোম্পানির টুথপেস্ট ব্র্যান্ড ক্লোজআপ-এর পক্ষ থেকে।

এই প্রচারণার মূলে থাকে তরুণ-তরুণীদের মাঝে অবৈধ ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান। প্রায় ১০ বছর আগে শুরু হওয়া এ প্রচারণা নিয়ে প্রথম থেকে আপত্তি ছিল সচেতন মহলে। প্রতি বছর যখনই ক্লোজআপ-এর পক্ষ থেকে ‘দ্বিধাহীন কাছে আসার গল্প’ নিয়ে প্রচারণা শুরু হতো ঠিক তখনই দেখা যেত এ নিয়ে সচেতন মহল থেকে বিভিন্ন ধরনের প্রতিবাদ।

ক্লোজআপ-এর প্রচারণা নিয়ে সচেতন মহলে ব্যাপক ক্ষোভ

২০২২- এ অবৈধ ভালবাসার প্রতি আহবানের প্রচারণা চালাতে গিয়ে ক্লোজআপ যে পথে এগিয়েছে দেশের সচেতন সমাজের ক্ষোভকে তা যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

এবার ‘দ্বিধাহীন কাছে আসার গল্পে’র প্রচারণা চালাতে গিয়ে ক্লোজআপের পক্ষ থেকে যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে; হিজাব পরিহিতা একজন মুসলিম নারী ও  গলায় ক্রুশ পরা এক খ্রিস্টান পুরুষ একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। এবং ২৫ সেকেন্ডের একটি টিভিসি প্রকাশ করা হয়েছে...

জানুয়ারির শুরুতে প্রকাশিত ক্লোজআপের এই বিজ্ঞাপন ছড়িয়ে পড়তেই দেশের সচেতন মুসলিম সমাজ এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রতিবাদ চালিয়ে গেছেন। প্রতিবাদের এক পর্যায়ে অনেকেই ক্লোজআপের পণ্য বর্জনের ডাক দিয়েছেন।

‘ক্লোজআপের প্রকাশিত বিজ্ঞাপনটি শুধু মুসলিম নয় অন্য যে কোন ধর্মের মানুষকেই ক্ষেপিয়ে তুলবে যদি তিনি আদর্শ ধার্মিক হয়ে থাকেন’- এমন মন্তব্যও করেছেন অনেকে।

দেশের ধর্মপ্রাণ মুসলমানের ক্ষোভ ও প্রতিবাদ-এর প্রেক্ষিতে তিনদিনের মধ্যে এই বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খানের পক্ষে অ্যাডভোকেট এস এম আরিফ মন্ডল এ নোটিশ দেন। তিন দিনের মধ্যে ব্যবস্থা না নেয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়à¦