রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জানা গেল ৪৩তম বিসিএসের ফল প্রকাশের তারিখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ বুধবার (১৯ জানুয়ারি) পিএসসির একটি সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কমিশনের সভার পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহম্মদ বলেন, আগেও বলেছি এ সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে। এবার হিসাব করে দেখুন, সেটা কবে হতে পারে।

প্রসঙ্গত, গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয় সেই বিজ্ঞপ্তিতে।

শুরুতে আবেদনের শেষ সময় গত বছরের ৩১ জানুয়ারি করা হলেও পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশে সময় বাড়িয়ে ওই বছরের ৩১ মার্চ পর্যন্ত করা হয়।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন এবং শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ৪৩তম বিসিএসে নিয়োগ পাবে অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ