রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দুপুরের মধ্যে ভিসির পদত্যাগ চান শাবিপ্রবির শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। আজ দুপুর ১২টার মধ্যে ভিসি পদত্যাগ না করলে পূর্ব নির্ধারিত অনশন কর্মসূচি শুরুর ঘোষণা দেন তারা।

জানা গেছে, মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের আয়োজন করে। সে সময় শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার নামের এক শিক্ষার্থী বুধবার ১২টার মধ্যে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সেচ্ছায় পদত্যাগেরে আল্টিমেটাম দেন। পদত্যাগ না করলে দুপুর ১২টা থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন তিনি। এদিকে একই দিন গভীর রাত পর্যন্ত উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেগম সিরাজুননেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা।

আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হয়। এরপর আন্দোলন ভিসির পদত্যাগের একদফা দাবিতে পরিণত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ