বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

পুরাতন মু’য়াল্লিম ‘শিক্ষা সেমিনার’ করছে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ নোয়াখালী জেলার উদ্যোগে দুই দিনব্যাপি পুরাতন মু’য়াল্লিম শিক্ষা সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়াও নূরানীতে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হবে।

আগামী ২২ ও ২৩ জানুয়ারি নোয়াখালীর কালিতারা নূরানী প্রশিক্ষণ সেন্টারে শিক্ষা সেমিনারটি অনুষ্ঠিত হবে।

নূরানী বিভাগের শিক্ষকদের অনুষ্ঠিতব্য শিক্ষা সেমিনারে অংশগ্রহনের অনুরোধ করা হয়েছে।

শিক্ষা সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন, উত্তর নাজির ইসলামিয়া আরাবিয়া মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহমান।

প্রশিক্ষণ দিবেন- নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক, মাওলানা আবু বকর সিদ্দিক, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ নোয়াখালী জেলা প্রশিক্ষক, মাওলানা আলী আজগর, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ মোহাম্মদপুর প্রশিক্ষক মাওলানা আব্দুল হালিম, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ লক্ষীপুর জেলা প্রশিক্ষক মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ দ্রষ্টব্য: প্রয়োজনীয় বিছানাপত্র নিয়ে ২১ জানুয়ারি (শুক্রবার) রাতের মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ভর্তি ফি ৫০০টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ