শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম

করোনা নিয়ন্ত্রণে বিয়েসহ যেকোনো অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা প্রতিরোধে বিয়েসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান বন্ধের বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ওসমানি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনের পঞ্চম অধিবেশন শেষে প্রেস ব্রিফিংকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

মন্ত্রী জানান, অমিক্রন নিয়ন্ত্রণে যে বিধিনিষেধ দেয়া হয়েছে তা বাস্তবায়নে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে তাদের কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। পোর্টে স্ক্রিনিং যেন সঠিকভাবে হয় এবং কোয়ারেন্টাইন যেন পুরোপুরি মানা হয় তা তদারকি করবেন জেলা প্রশাসকরা। অর্থনীতির চাকা সচল রাখতে হলে করোনা নিয়ন্ত্রণে রাখতে হবে। করোনা চিকিৎসায় সরকার আগের চেয়ে সক্ষম হলেও অর্থনীতির চাকা সচল রাখতে হলে করোনা নিয়ন্ত্রণের বিকল্প নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ