শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম

কানাডার নতুন হাইকমিশনার ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডার নতুন হাইকমিশনার হিসেবে ঢাকায় যোগ দিয়েছেন লিলি নিকোলস। বুধবার (১৯ জানুয়ারি) কানাডার নতুন হাইকমিশনার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

লিলি নিকোলস টুইটারে জানান, ঢাকার কানাডা মিশনে যোগ দিতে পেরে আমি আনন্দিত ও খুশি। বাংলাদেশে আসার পর তাকে সুস্বাদু মিষ্টি দিয়ে স্বাগত জানানো হয়েছে বলেও লিখেছেন তিনি।

ঢাকায় আসার আগে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উন্নয়ন গবেষণা ও শিক্ষা) হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। এর আগে পানামায় কানাডার হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

ঢাকায় কানাডার হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন বেনোয়া প্রিফন্টেইন। লিলি নিকোলস তার পদে স্থলাভিষিক্ত হলেন। আর বেনোয়া প্রিফন্টেইন ভারতের বেঙ্গালুরুর কানাডার মিশনে কনসাল জেনারেল হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।

লিলি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত পানামায় কানাডার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনীতিক লিলি ১৯৯৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৯ সালে ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৮৭ সালে কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ