শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে নেমে ৪ জনের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-অটো সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সোয়া ৭টায় যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), মো. রিয়াজুল ইসলাম (৪৮) ও মোছা. শারমিন (৩৭)। তাদের সবার বাড়ি বরিশালের উজিরপুরে। এ ঘটনায় সিএনজিচালক আব্দুর রফিক (৫০) এবং শাকিরা নামে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার এ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন ব্যক্তি আজ সকালেই বরিশাল থেকে লঞ্চে ঢাকায় আসেন। সদরঘাট থেকে সিএনজি নিয়ে মাতুয়াইল যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাসের সঙ্গে তাদের বহনকারী সিএনজির সংঘর্ষ হয়।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ