শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে নেমে ৪ জনের মৃত্যু

স্ত্রীসহ করোনামুক্ত হলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম।

করোনামুক্ত হওয়ার পর বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে বিএনপি মহাসচিব এক মোবাইল বার্তায় বিএনপির নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রোগমুক্ত হওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফখরুল বলেন, “করোনায় আক্রান্ত হওয়ার পর আমার এবং আমার স্ত্রীর আশু আরোগ্য কামনায় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেছেন। আমি তাদের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করছি।

‘বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময়ে আমার খোঁজ-খবর নিয়েছেন, সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। অনেক নেতৃবৃন্দও খোঁজ-খবর নিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এর আগে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মহাসচিব ও তার সহধর্মিনী করোনায় আক্রান্ত হয়েছিলেন। বুধবার তারা করোনা টেস্ট করেছেন। আজ ফলাফল নেগেটিভ এসেছে। তারা দুজনেই ভালো আছেন।

গত ১১ জানুয়ারি মির্জা ফখরুল ও রাহাত আরা বেগমের কোভিড ধরা পড়ে। উত্তরার বাসায় আইসোলেশনে থেকেই তারা চিকিৎসা নেন। স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. রায়হান রাব্বানী তত্ত্বাবধায়নে তাদের চিকিৎসা করানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ