শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

শ্রীপুরের বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের শ্রীপুরের বরমী বাজার এলাকায় উচ্চ বিদ্যালয়ে আবার অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে। গেল শনিবার (২২ জানুয়ারি) রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হয়েছে।

আগুন লাগার ঘটনায় স্কুলের তিনটি কক্ষে থাকা প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী।

বরমী বাজার এলাকার স্থানীয় সূত্রে জানা যায়, (২২ জানুয়ারি) দিবাগত মধ্যে রাতে স্কুলের কক্ষে আগুণ লাগে। পরে স্থানীয়দের সহযোগীতায় ও মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা পর আগুণ নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের অফিসার ইফতেখার রায়হান জানান, বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ওই রাতেই তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ