যোবায়ের ইবনে ইউসুফ
মকতব শব্দটি আরবি 'মাকতাব' শব্দের বাংলা রূপ। যার অর্থ, লেখার স্থান, শিক্ষাকেন্দ্র বা বিদ্যালয়। মুসলিম শিশুদের যেখানে ইসলামী প্রাথমিক ও মৌলিক বিষয় শিক্ষা দেওয়া হয় তাকে মকতব বলে। সাধারণত মসজিদ বা মাদরাসা কে কেন্দ্র করে গড়ে উঠে এই মকতব। যার তত্ত্বাবধানে থাকেন মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ।
প্রভাতে সূর্য উদিত হওয়ার পূর্বে শিশুরা দলবেঁধে ছুটে আসে মসজিদ পানে। সুর করে তেলাওয়াত করে কুরআন মজিদ। শিক্ষা লাভ করে বিভিন্ন দোয়া কালিমা মাসআলা-মাসায়েল। অর্জন করে বিশুদ্ধ আকিদা ও ইসলামের মৌলিক জ্ঞান।
ইসলামে শিক্ষার গুরুত্ব: যেকোনো উপকারী বিষয় জ্ঞান অর্জন করতে উৎসাহ দেয় ইসলাম। তবে দীনি শিক্ষা ইসলামে বাধ্যতামূলক। এ মর্মে আল্লাহ তাআলা বলেছেন, 'পড় তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক: ০১। নবীজি বলেছেন, 'ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ।' সুনানে ইবনে মাজাহ, ১/৮১।
যারা এই ইলম শিক্ষা করবে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এরশাদ হয়েছে, 'তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে ইলম বা জ্ঞান প্রদান করা হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সূরা মুজাদালা: ১১। আরেক হাদীসে নবীজি বলেছেন, 'ইবাদতের ফজিলতের চেয়ে ইলমের ফজিলত অধিক উত্তম।' মুস্তাদরাকে হাকিম, ১/১৭১।
মকতবে দীন শিক্ষার ফজিলত: প্রভাতে মসজিদে দীন শিক্ষার ব্যাপারে বহু হাদিস বর্ণিত হয়েছে। এক হাদীসে নবীজি বলেছেন, 'যে ব্যক্তি সকালবেলা বা দ্বিপ্রহরের পূর্বে মসজিদে গমন করে, এবং তার গমনের একমাত্র উদ্দেশ্য হয় কোন ভালো কিছু শিক্ষা করা অথবা শিক্ষা দেওয়া, তবে সেই ব্যক্তি একটি পরিপূর্ণ হজের সওয়াব লাভ করবে।' মুনযিরী, আত তারগীব ১/৫৯। মকতবের গুরুত্ব ও ফজিলত এই হাদীস থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়।
মকতব যেভাবে শুরু
আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম মসজিদ ভিত্তিক দীনি শিক্ষার এ পদ্ধতি চালু করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষ