শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারতে কমল করোনার সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনার সংক্রমণ নিম্নমুখী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা কমে হয়েছে দুই লাখ ৩৪ হাজার।

মন্ত্রণালয়ের কোভিড বুলেটিন অনুযায়ী ভারতে দৈনিক সংক্রমণের হার শনিবার ছিল ১৩ দশমিক ৩৯ শতাংশ। রোববার তা বেড়ে হয়েছে ১৪ দশমিক ৫০ শতাংশ। আর সাপ্তাহিক সংক্রমণের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। তবে দেশটিতে সুস্থতার হার অল্প হলেও বেড়েছে।

শনিবার দেওয়া তথ্য অনুযায়ী সুস্থতার হার ছিল ৯৩ দশমিক ৮৯ শতাংশ আর রোববার তা বেড়ে হয়েছে ৯৪ দশমিক ২১ শতাংশ। কোভিডে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৮৯৩।

গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে ৮৯৩ জনের মৃত্যু হয়েছে। উল্লেখযোগ্যভাবে মহারাষ্ট্রে কোভিড সংক্রমণ কমছে। তৃতীয় স্ফীতিতে এই রাজ্যেই সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছিল। শনিবার পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী সে রাজ্য মোট সংক্রমণ ২৭ হাজার ৯৭১। এর মধ্যে ওমিক্রন আক্রান্তর সংখ্যা ৮৫।

রাজধানী দিল্লিতে শনিবার চার হাজার ৪৮৩ জন নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন। দৈনিক সংক্রমণের হার ৭ দশমিক ৪১ শতাংশ। মৃত্যুর সংখ্যা ২৮। অন্য দিকে কেরালায় কোভিডে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৮১২ জন। মৃতের সংখ্যা ৮।

ইতোমধ্যেই ভারতের ৭৫ শতাশ প্রাপ্তবয়স্কের করোনা টিকা নেওয়া সম্পূর্ণ হয়েছে। সংখ্যার হিসাবে ১৬৫ কোটি ৭০ হাজার টিকা দেওয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ