শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

বাবার মৃত্যুর পর বড় ছেলের নামে লেখা সম্পদ নিয়ে সমস্যা হলে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুমতাজ মিয়া আজ থেকে ২৭ বছর পূর্বে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তিনি ২ ছেলে, ২ মেয়ে ও এক স্ত্রী রেখে যান। তিনি জীবদ্দশায় ২ মেয়েকে বিবাহ দিয়ে যান। মৃত্যুকালে বড় ছেলের বয়স ২২ বছর আর ছোট ছেলের বয়স ১০/১১ বছর ছিল।

মুমতাজ মিয়া ইন্তেকালের সময় অনেক জায়গা-জমি রেখে যান। সাথে দুইটি ট্রাকও রেখে যান। যার একটি বড় ছেলের নামে অপরটি নিজের নামে ছিল।

মুমতাজ মিয়ার মৃত্যুর পর বড় ছেলে গাড়ি এবং জমি-জমা দেখাশুনা করেন। আর ছোট ছেলে ১৯/২০ বছর বয়স পর্যন্ত লেখা-পড়া করেন।

ছোট ছেলে এরপর বাড়িতে এসে নিজের মা, বড় ভাইয়ের পরিবার, সন্তানদের দেখাশোনা এবং জমি-জমা দেখাশুনার সাথে সাথে গ্রামের একটি স্কুলেও মাস্টারি করতেন। আর বড় ভাই ঢাকায় গাড়ি দেখাশুনা করতেন। অর্থাৎ ছোট ভাই বাড়িতে জায়গা-জমি ইত্যাদি দেখতেন আর বড় ভাই ঢাকায় গাড়ি দেখাশুনা করতেন। এর মধ্যে চারটি ট্রাক তাদের মালিকানায় আসে। দুটি পিতার ইন্তেকালের সময়ের আর দুটি ক্রয় করা হয়েছে আগের দুটির লাভ দিয়ে। মোট চারটি ট্রাকের মধ্যে এখন দুটি বড় ভাইয়ের নামে আর দুটি ছোট ভাইয়ের নামে।

আজ থেকে ছয় বছর পূর্বে ছোট ভাই স্কুলের চাকুরী ছেড়ে দেন। তখন বাড়িতে একটি বিল্ডিং করা হয়। যা ঐ ট্রাকের আয় দ্বারা নির্মিত।

ছোট ভাই চাকুরী ছাড়ার পর থেকে উভয় ভাই পালাক্রমে ঢাকায় ও গ্রামে গাড়ি, জায়গা-জমি দেখাশুনা করেন। এ পর্যন্ত উভয় পরিবার একসাথে ছিল এবং এ পর্যন্ত ট্রাকের আয় থেকে তাদের সংসার চলত।

বর্তমানে দুই ভাইয়ের মাঝে ঝগড়া-বিবাদ এ নিয়ে যে, বড় ভাই বলেন- বাবা আমাকে ভালোবেসে গাড়ি দিয়ে গেছেন। তার লাভ থেকে আমি আরো দুটি ট্রাক ক্রয় করেছি এবং বিল্ডিং বানিয়েছি। সুতরাং এগুলোর মালিক আমি নিজে একাই। একথা বলে তিনি ছোট ভাই, বোন ও মাকে ঘর হতে বের হয়ে যেতে বলেন।

উল্লেখ্য যে, বাবা শেষ বয়সে শয্যাশায়ী হয়ে পড়েন। তখন তার সকল ব্যবসা বড় ছেলেই দেখাশুনা করত। বাবা যতদিন হিসাব নেওয়ার মত ছিলেন ততদিন তিনি ব্যবসার সকল হিসাব নিতেন। এমনকি তার নামে যে ট্রাক রয়েছে সেটারও হিসাব নিতেন। এর আয়-ব্যয় সব বাবারই গণ্য করা হত। এরপর বাবা আরো দুর্বল হয়ে পড়লে বাবার পক্ষ হতে সকল হিসাব নিতেন তার এক বন্ধু। এমনকি বাবার মৃত্যুর পরও ঐ বন্ধু সকল হিসাব-à¦