বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

‘বৃহত্তর ঐক্য’ গড়তে বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠকের খবর কতটা সঠিক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

নির্বাচন কমিশন গঠনে আইন পাসের বিষয়টিকে একপাশে রেখে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ‘বৃহত্তর জোট’ করার উদ্যোগ নিচ্ছে বিএনপি। এজন্য ডান-বামসহ সব দলকে নিয়ে ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ গড়তে তৎপরতা চলছে দলটির ভেতরে। তবে এতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ না জানানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এ বিষয়ে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের একটি প্রথম সারির গণমাধ্যমকে বলেছেন, নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের দাবি এখন সবার। এ ইস্যুতে আমরা বৃহত্তর ঐক্য গড়তে চাই। এরই মধ্যে ইসলামী আন্দোলন এবং বাম গণতান্ত্রিক জোটের কয়েকটি দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। আরও বেশ কয়েকটি দল বিএনপির সঙ্গেও যোগাযোগ করেছে। শিগগিরই বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করব। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল বাদে সব দলকে আমন্ত্রণ জানানো হবে।

‘বৃহত্তর ঐক্য’ নিয়ে বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠকের খবর ছড়িয়ে পড়তেই এ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পক্ষে-বিপক্ষে অনেকেই যুক্তিতর্ক পেশ করেছেন। আলোচনায় উঠে এসেছে ইসলামী আন্দোলনের আদর্শগত অবস্থানের বিভিন্ন দিক।

এদিকে ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্য অসত্য বলে দাবি করেছেন দলটির যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

‘বিএনপির মতো একটি দলের মহাসচিবের এমন বক্তব্য বিস্মিত করেছে’ বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন তিনি।

‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি আমরা। জনগণ ও রাষ্ট্রের স্বার্থে যারাই কথা বলবে তাদের পক্ষে নৈতিকভাবে সমর্থন থাকবে ইসলামী আন্দোলনের। চাই তা বিএনপি হোক অথবা অন্য কোন দল। তবে ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব যে দাবি করেছেন তা পুরোপুরি অসত্য’ বলেছেন মাওলানা গাজী আতাউর রহমান।

এ বক্তব্য নিয়ে ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি দেশের একটি প্রধান রাজনৈতিক দল, দলের মহাসচিব হিসেব