শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘ভাতের বিনিময়ে পড়াতে চাই’ পোস্টার লাগিয়ে ভাইরাল হওয়া সেই যুবককে খুঁজছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি ‘শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ এমন পোস্টার লাগিয়ে ভাইরাল হওয়া বগুড়ার আলমগীর কবির নামের সেই যুবককে পুলিশ খুঁজছে।

গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বগুড়া সদর থানার ইনচার্জ সেলিম রেজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওর মতো তো আরও অসংখ্য বেকার যুবক আছে। ওর ঘটনাটি আসলে কী? সে যা বলছে আসলে তার সত্যতা কতটুকু এটাই আমরা খোঁজ নিতে চাই। তার প্রয়োজন পড়লে সহযোগিতা করা হবে।

এদিকে জানা গেছে, আলমগীর কবির নামের ওই যুবক বগুড়ার জহুরুল নগর এলাকার বিভিন্ন জায়গায় ‘শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এমন লেখা পোস্টার সাঁটিয়ে দেন। এরপর তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজেও দেন। সেই পোস্টটি ভাইরাল হয়। অন্যদিকে দেশি মিডিয়া ছাড়াও তার পোস্টটি নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও নিউজ করা হয়।

অপরদিকে সদর থানার ইনচার্জ সেলিম রেজা বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর থেকেই ওই যুবকের নম্বরে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ফোন নম্বরটি বন্ধ থাকায় তাকে পাওয়া যাচ্ছে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ