সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ফেসবুক লাইভে ব্যবসায়ীর আত্মহত্যা: কী বার্তা দিয়ে গেল আমাদের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

ফেসবুক লাইভে এসে ব্যবসায়ী মহসিনের আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। এ ঘটনার মাধ্যমে সমাজ ব্যবস্থার ভঙ্গুর দশা, পশ্চিমা জীবন যাপনের প্রতি ঝুঁকে পড়া শ্রেণীর হতাশা, একাকীত্ব ও অসহায়ত্বের এক করুণ চিত্র ফুটে উঠেছে।

আত্মহত্যার আগে লাইভে এসে ব্যবসায়ী বলেছিলেন,  ‘আমি যদি আমার বাসায় মরে পড়েও থাকি, আমার মনে হয় না যে এক সপ্তাহ কেউ জানতে পারবে, আমি মারা গেছি’। এমন আশঙ্কার কথা জানিয়ে লাইভে এসে মৃত্যুর পর বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, দেশের বাইরে থাকা স্বজনেরা কেউ তাৎক্ষণিক তার খবর নিতে আসেনি। দেশে থাকা মেয়ে জামাইও হাসপাতাল থেকে তার বডি নিয়েছেন বেশ দেরিতে। এ সময় শশুরের আত্মহত্যা বিষয়ে কোন ধরনের কথাও বলতে চাননি তিনি।

দেশের অভিজাত এলাকার আলীশান বিল্ডিংয়ে বসবাসকারী ব্যবসায়ীর এমন মৃত্যু ও পরবর্তী অবস্থা সম্পর্কে আন নূর জামে মসজিদের খতিব ও মাদরাসা আবু রাফে (রা.)-এর পরিচালক মাওলানা আলী হাসান তৈয়ব বলেছেন, ‘এই অঞ্চলে আবহমানকাল ধরে চলে আসা বাঙালি ও মুসলিম সংস্কৃতির সমন্বয়ে যেই পারিবারিক বন্ধন ও হূদ্যতার সম্পর্ক গড়ে উঠেছে, এই ঘটনা সেই পরিবার ব্যবস্থাকে বড় ধরনের ধাক্কা দিয়ে গেল’।

‘সন্তান অথবা পিতা-মাতা একে অপরকে অসহায় করে ছেড়ে যাওয়ার মত অমানবিকতার লেশমাত্র নেই আমাদের পরিবারগুলোতে। এর বিপরীতে পশ্চিমা বিচ্ছিন্ন পরিবার ব্যবস্থাকে অনুকরণের এক ধরণের চেষ্টা চলছে বর্তমান সমাজে। এই ঘটনার মাধ্যমে সেই অন্ধ অনুকরণের বিপদজনক দিকগুলো ফুটে উঠেছে’ বলেন তিনি।

কেউ বিপত্নীক বা পরিণত বয়সে উপনীত হলে তার অধিকার বিষয়ে ইসলামের অবস্থান স্পষ্ট। ইসলাম কোন ব্যক্তিকে কখনো এক ঘরে একাকী থাকার অনুমোদন দেয় না, এমনকি একাকী সফরের অনুমতিও নেই ইসলামে। বাবা-মাকে একাকী ছাড়ার বিষয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে উল্লেখ করে  তিনি বলেছেন, পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে,

وَأَنْكِحُوا الْأَيَامَىٰ مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

 

তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল