নুরুদ্দীন তাসলিম।।
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার প্রথমবারের মতো আইনের আলোকে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সার্চ কমিটির কাজে সার্বিক সহায়তা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের খোঁজে আজ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের কাছে মতামত ও নাম চাওয়া হবে। এছাড়াও বিশিষ্টজন ও পেশাজীবীদের সঙ্গে তিনটি বৈঠক করবে সার্চ কমিটি।
নতুন গঠিত সার্চ কমিটি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মত থাকলেও সবাই চায় নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তি বাছাইয়ে তারা ভূমিকা রাখবেন।
আপিল বিভাগের বিচারপতি ও কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, এটা কমিটির জন্য চ্যালেঞ্জ। তারা রাষ্ট্রপতির কাছে যোগ্য লোকের তালিকাই দেবেন।
আরো পড়ুন: ‘বৃহত্তর ঐক্য’ গড়তে বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠকের খবর কতটা সঠিক?
সার্চ কমিটির বিষয়ে আওয়ামী লীগ বলেছে, এ কমিটি অত্যন্ত নিরপেক্ষ। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা বলেছিলাম— আওয়ামী বাকশালী চেতনার দ্বারা উদ্বুদ্ধ মুজিবকোট পরা লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন। সেই সার্চ কমিটি হারিকেন দিয়ে খুঁজে খুঁজে মুজিবকোট পরা লোকদের বের করে আনবে। নবগঠিত এই সার্চ কমিটি সেই অনুমানেরই নিরেট বাস্তবতা। এটাকে সার্চ কমিটি না বলে বরং ‘আওয়ামী খাস কমিটি’ বলাটাই যুক্তিযুক্ত মনে করি।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আওয়ার ইসলামকে বলেছেন, ‘সার্চ কমিটি গঠন নিয়ে নতুন করে বলার কিছু নেই, বিগত বছরগুলোর মতো আমলীগ তাদের নিজস্ব প্রভাব ও বলয়ের লোকজনকে দিয়েই সার্চ কমিটি গঠন করেছে’।
‘সার্চ কমিটি গঠন করা হয় মূলত আওয়ামী লীগের অনুগত লোকদের খুঁজে বের করার জন্য। গত দুই নির্বাচনে আমরা এর