সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


অমুসলিমের শেষকৃত্যে অংশ গ্রহণ ও মাগফেরাত কামনা: কী বলে ইসলাম?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

সম্প্রতি ভারতের সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের শেষকৃত্যে বলিউড অভিনেতা শাহরুখ খানের অংশগ্রহণ ও শ্রদ্ধা জানানো নিয়ে নেট মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এরমধ্যে খবর বেরিয়েছে ভারতীয় অভিনেতা বিজেপি ঘেষা এই কণ্ঠশিল্পীর জন্য ‘সূরা ফাতিহা’ পড়ে মাগফেরাত কামনা করেছেন।

বিষয়টি নিয়ে কট্টর হিন্দুত্ববাদীরা যেমন নেতিবাচক মন্তব্য করেছেন, মুসলিম হিসেবে ভিন্ন ধর্মাবলম্বীর শেষকৃত্যে গ্রহণ ও মাগফেরাত কামনার মত ঘৃণ্য  কাজ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।

এ বিষয়ে ইসলামি বিধান জানাতে গিয়ে গবেষক আলেম মুফতি লুৎফুর রহমান ফরায়েজী বলেছেন, ‘মুসলিম হিসেবে একজন হিন্দু অথবা অন্য যে কোন ধর্মের অনুসারীর শেষকৃত্যে অংশগ্রহণ জায়েজ নেই’।

তিনি বলেছেন, ‘প্রতিবেশী অথবা পরিচিত ভিন্ন ধর্মাবলম্বী কেউ মারা গেলে তার জন্য শোক প্রকাশ করা যেতে পারে। কিন্তু তার শেষকৃত্য এবং এ জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ নয়’।

ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য মাগফেরাত কামনা ও তাদের প্রতি শ্রদ্ধা জানানো কোনভাবে জায়েজ হবে না বলে জানিয়েছেন এই গবেষক আলেম।

উদাহরণ দিতে গিয়ে কোরআন শরীফের উদ্ধৃতি টেনে তিনি বলেন, ‘নুহ আলাইহিস সালাম নিজের ছেলের হেদায়েতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন। কিন্তু আল্লাহ তালার সরাসরি নিষেধ করে দিয়েছেন। কুরআনে স্পষ্ট বলা হয়েছে, ‘ লাইসা মিন আহলিক’।

‘রাষ্ট্রীয় নাগরিক ও প্রতিবেশী হিসেবে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্পর্কের বিশেষ সীমারেখা আরোপ করে দিয়েছে ইসলঅম। এই সীমা রেখা অনুযায়ী ভিন্নধর্মাবলম্বীদের সাথে সম্পর্ক বজায় রাখা কর্তব্য এবং দায়িত্ব’।

‘প্রতিবেশীর হকের বিষয়ে ইসলাম মুসলিম অমুসলিম কোন তারতম্য করেনি। অমুসলিম হলেও প্রতিবেশীর হক পুরোপুরি আদায়ের নির্দেশ দিয়েছে ইসলাম’। তাই বলে তাদের শেষকেৃত্যে অংশগ্রহণ করা ও মাগফেরাত কামনা করা জায়েজ নেই’।

‘অমুসলিম প্রতিবেশীর জন্য হাদিয়া পাঠানো এবং তাদের বিপদে পাশে দাঁড়ানোর কথাও বলেছে ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিজেও অসুস্থ ইহুদিদের খোঁজখবর নিতে গেছেন। তবে আখেরাতে নাজাতের বিষয়টি যেহেতু ধর্মের সাথে সম্পৃক্ত তাই ভিন্ন ধর্মাবলম্বীদের নাজাত-মাগফিরাত কামনা কোনভাবেই জায়েজ হবে না। কারণ সে তো অমুসলিম এবং ইসলাম ধর্মের জান্নাত-জাহান্নামে তার কোন বি