শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ব্লাড ক্যাম্পেইন করেছে আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকছড়িতে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোলাইয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ব্লাড ক্যাম্পেইনইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনইন উদ্বোধন করেন ভোলাইয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক- প্রিন্সিপাল মুহাম্মদ মুজিবুর রহমান।

স্বেচ্ছাসেবী সামাজিক ও সেবাব্রতী সংগঠন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে ও মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সহযোগীয় অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি হাফেজ মুহাম্মদ ইমাম উদ্দিন,দারুল ইহসান মাদ্রাসা শিক্ষক মাওলানা জহির উদ্দিন বিন সুরুজ,মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর এডমিন মুহাম্মদ তাজুল ইসলাম,মুহাম্মদ জাকারিয়াে ও সদস্য মুহাম্মদ মাঈনুদ্দীন রাফী।

প্রধান অতিথির বক্তব্যে কারী নাসির উদ্দিন বলেন, রক্ত ক্রয় করতে অসমর্থ অসহায় অনেক রোগী রক্তের অভাবে মৃত্যুবরণ করেন। তাদেরকে সহযোগিতা দিতে আমাদের এই উদ্যোগ। তিনি সকলকে রক্ত দিয়ে গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ