মুফতি মুহাম্মদ মর্তুজা।।
রাশিয়ার পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র ইউক্রেন। ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুশ। দক্ষিণে ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত স্বায়ত্তশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র ইউক্রেনের সীমান্তের মধ্যে পড়েছে। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর হলো কিয়েভ।
বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ ইউক্রেনের বেশির ভাগ এলাকা কৃষিকাজের উপযোগী উর্বর সমভূমি নিয়ে গঠিত। দেশটির অর্থনীতি উন্নত এবং এর কৃষি ও শিল্প খাত যথেষ্ট বড়।
ইউক্রেনে একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান, যেখানে রাষ্ট্রপতি হলেন সরকারপ্রধান।
ছয় লাখ তিন হাজার ৬২৮ বর্গমাইলের এই দেশের জনসংখ্যা প্রায় ৪৩ মিলিয়ন। এদের বেশির ভাগ মানুষ খ্রিস্টান। ইসলাম দেশটির চতুর্থ বৃহত্তম ধর্ম। তাদের মোট জনসংখ্যার ০.৬ থেকে ০.৯ শতাংশ মানুষ এই ধর্ম পালন করে। কারো কারো মতে অবশ্য ১ থেকে ২ শতাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করে।
১৫ শতাব্দীতে ক্রিমিয়ার খানাট প্রতিষ্ঠার আগে থেকেই এখানে ইসলাম ধর্মাবলম্বীর অস্তিত্ব ছিল। এ অঞ্চলের বেশির ভাগ মুসলমান মূলত ক্রিমিয়ান তাতার। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইউক্রেনে অবশ্য কিছু তুর্কি আদিবাসীও রয়েছে। আরো আছে ভলগা, আজারিস, উত্তর ককেশীয় নৃগোষ্ঠী ও উজবেকরাও।
২০১২ সালের এক পরিসংখ্যান মতে, ইউক্রেনে মুসলমানের সংখ্যা পাঁচ লাখ, এর মধ্যে তিন লাখই তাতার। ২০১৬ সালে সে দেশের মুসলমানদের সংস্থা ‘উম্মাহ’র প্রধান মুফতি সাইয়্যেদ ইসমাগিলভ দাবি করেন, ইউক্রেনে মুসলমানদের সংখ্যা এক মিলিয়ন; কিন্তু সেখানকার মুসলিম জনসংখ্যা নিয়ে ভিন্নমতও আছে। ২০০৯ সালে ক্লেরিকাল বোর্ড অব ইউক্রেনস মুসলিম দাবি করে, ইউক্রেনে মুসলমানের সংখ্যা দুই মিলিয়ন। (উইকিপিডিয়া, কিয়েভ পোস্ট)।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইটের তথ্যমতে, বর্তমানে (২০২২ সালে) সেখানে মুসলমানের সংখ্যা (অফিশিয়ালি) প্রায় ছয় লাখ ৯৫ হাজার, যা তাদের মোট জনসংখ্যার ১.৭০ শতাংশ।
যদিও ইউক্রেনের মানুষ জাতিগতভাবে অর্থডক্স খ্রিস্টান; কিন্তু সেখানে মুসলমানরাও তাদের সঙ্গে বহু শতাব্দী ধরে একসঙ্গে বাস করে আসছে। এই অঞ্চলের বেশির ভাগ মুসলমানের বাস ক্রিমিয়ার সীমানার দিকে। এ ছাড়া ভলহানিয়া ও পোডোলিয়া এলাকায় কিছু লিপকা, তà