বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

বইমেলায় সাব্বির জাদিদের উপন্যাস ‘গোত্রহীনের ইতিকথা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অমর একুশে বইমেলা ২০২২-এ প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক সাব্বির জাদিদের লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ভিত্তিক প্রথম উপন্যাস ‘গোত্রহীনের ইতিকথা’।  বইটি বের করেছে ঐতিহ্য। প্রচ্ছদ ধ্রুব এষ। মেলায় পাওয়া যাচ্ছে ঐতিহ্যের স্টলে (প্যাভিলিয়ন-৩৫)।

বইটি সম্পর্কে লেখক সাব্বির জাদিদ বলেছেন, ‘বৈচিত্র্যময় এক জীবন পার করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। দেশভাগ, দাঙ্গা, দুইটি বিশ্বযুদ্ধ তিনি নিজ চোখে দেখেছেন। ইতিহাসের মধ্য দিয়ে কেটেছে তার জীবন। সব মিলিয়ে মর্মান্তিক ছিল তার জীবন’।

No description available.

তিনি বলেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস অনেকেই পড়েছেন; কিন্তু তার জীবনকে সেভাবে জানার সুযোগ হয়ে উঠেনি পাঠকের। অনেক লেখকের জীবন ভিত্তিক উপন্যাস গড়ে উঠেছে; কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকে নিয়ে সেভাবে লেখা হয়নি, এ জায়গাটা খালি ছিলো তাই এই উপন্যাস লেখা’।

লেখক সাব্বির জাদিদের জন্ম ও বেড়ে ওঠা কুষ্টিয়ায়। ইতিমধ্যে কথাসাহিত্যে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। এর আগে তার প্রকাশিত বই- একটি শোক সংবাদ (গল্প), পাপ (উপন্যাস), ভাঙনের দিন (উপন্যাস), জীবনঘড়ি (উপন্যাস) পিতামহ (নবী মোহাম্মদ সা.- এর দাদা আবদুল মোত্তালিবের জীবন ও প্রায় দেড় হাজার বছর পূর্বের আরব্য ইতিহাসের ওপর উপজীব্য উপন্যাস) ।

গত বছর বইমেলায় প্রকাশিত পিতামহ উপন্যাসটি ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছিল।

আরো পড়ুন: বইমেলায় পাঠক চাহিদার শীর্ষে পিতামহ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ