আওয়ার ইসলাম ডেস্ক: আবনায়ে জামেয়া লালবাগ-এর উদ্যোগে লালবাগ মাদরাসায় মুজাহিদে মিল্লাত মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর জীবন-কর্ম-অবদান শীর্ষক জাতীয় কনফারেন্স ানুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা বলেছেন, মুফতী আমিনী রহ. ছিলেন আলোর মিনার, ইখলাস ও নিষ্ঠায় ছিলেন অনন্যা। সত্য প্রকাশে তিনি কোন রক্তচক্ষুকে ভয় করতেন না। তাঁর মেধা-মনন ছিল শাণিত। ইসলামী চিন্তার স্বচ্ছতা, যুক্তির দীপ্তি তার ব্যক্তিত্বকে সব সময়ই আলোকিত করে রাখতো।
বক্তারা বলেন, ঈমান, আমল, খানকা, হাদিসের মসনদ, রাজনীতি সবখানেই মুফতী আমিনী রহ.-এর সরব পদচারণা ছিল। তাঁর রাজনৈতিক জীবন ছিল সমৃদ্ধ। তিনি ইসলাম ও দেশের স্বার্থ বিরোধী যেকোন কর্মকান্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ভূমিকা পালন করতেন। সংসদ সদস্য হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করলেও কোন গোয়েন্দা সংস্থা তাঁর বিরুদ্ধে দূর্নীতির ন্যূনতম অভিযোগ দায়ের করতে পারেনি। তিনি আকাবের ও আসলাফের পথ অনুসরণ করতেন। সাফল্য অর্জন করতে হলে আমাদেরকেও তার দেখানো পথেই চলতে হবে।
তারা বলেন, আন্দোলনের ময়দানেও মুফতী আমিনী রহ. ছিলেন সবার আস্থার জায়গা। এজন্য তিনি ইসলাম, দেশ ও জাতির স্বার্থে কোন আন্দোলনের ডাক দিলে দল-মত নির্বিশেষে সবাই ছুটে আসতেন।
বক্তারা বলেন, বর্তমানে দেশের মুসলমানদের এই দুঃসময়ে মুফতী আমিনীর মত একজন আপোষহীন নেতার বড়ই প্রয়োজন, যার হুংকারে বাতিলের মসনদ কেঁপে উঠবে। মুসলিম জাতি আজ এমন একজন আলোকিত নেতার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে।
বক্তারা আরও বলেন, লালবাগ জামেয়া আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ., হযরত হাফেজ্জী হুজুর রহ.সহ আকাবেরদের আমানত এবং বহু কালজয়ী ইতিহাস, ঐতিহ্যের স্বাক্ষী। এই দ্বীনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অতীতেও কেউ পার পায়নি। বর্তমানেও ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। আবনায়ে জামেয়ার সদস্যরা তাদের প্রাণের জামেয়াকে রক্ষায় সর্বদা প্রস্তুত।
আজ রোববার আবনায়ে জামেয়া লালবাগ-এর উদ্যোগে লালবাগ মাদরাসায় অনুষ্ঠিত মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর জীবন-কর্ম-অবদান শীর্ষক জাতীয় কনফারেন্সে বক্তারা এইসব কথা বলেন।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুটি অধিবেশনে চলে কনফারেন্সের কার্যক্রম। অংশ নেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত আবনায়ে জামেয়ার সদস্যবৃন্দ।
কনফারেন্সে সভাপতিত্ব করেন লালবাগ মাদরাসার প্রিন্সিপাল হযà