বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মহিলা মাদরাসার শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানি, ঘাতক রামকৃষ্ণ সাহা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারীতে আট বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে রামকৃষ্ণ সাহা নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার দিবাগত রাতে এ ঘটনায় শিশুটির দাদা বাদি হয়ে শ্লীলতাহানীর অভিযোগ এনে বোয়ালমারী থানায় মামলা করেছে।

মামলা সূত্রে জানা যায়, গত রবিবার সকালে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরর্দী ইউনিয়নের ময়েনদিয়া বাজারের মুদি ব্যবসায়ী রামকৃষ্ণ সাহার (৬০) দোকানে ময়েনদিয়া এলাকার একটি মহিলা মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী খাবার কিনতে যায়। এ সময় শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পেছনে নিয়ে যৌন নিপীড়ন চালায় রাম কৃষ্ণ।

পরে শিশুটি মাদরাসায় ফিরে বিষয়টি মুহতামিম মাওলানা জমির উদ্দিনকে জানায়। তারপর থেকে ঘটনাটি নিয়ে এলাকায় তোড়পাড় শুরু হয়। খবর পেয়ে বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রামকৃষ্ণকে আটক করে।

পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি শুনে দ্রুত বাজারে গিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়ে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করি। বিষয়টি নিয়ে পুলিশ দেখছে।

গতকাল সোমবার বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, বিষয়টি নিয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা হয়েছে। সোমবার সকালে আসামিকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ