বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যেসব সমস্যা থাকলে পেঁপে খাওয়া ঠিক নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পেঁপের পুষ্টিগুণের শেষ নেই। এর মধ্যে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা ডায়াবেটিস থেকে শুরু করে হৃদরোগ , ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করতে পারে। এছাড়া এর মধ্যে থাকা বিশেষ কিছু উপাদান শরীরকে নানা সমস্যা থেকে দূর রাখে। এছাড়া পেঁপে হজমের সমস্যাতেও দারুণ কার্যকরী। তাই পেটের সমস্যায় বেশিরভাগ সময়ই পেঁপে খাওয়ার কথা বলা হয়।

পেঁপে নানাভাবে খাওয়া হয়।।কাঁচা পেঁপে যেমন রান্নায় খাওয়া যায়, ঠিক তেমনই পাঁকা পেঁপে এমনিতে কেটে খাওয়া হয়।

পেঁপের পুষ্টিগুণ

পেঁপের মধ্যে ভালো পরিমাণে শক্তি রয়েছে। এছাড়া এতে ফ্যাট, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সেলেনিয়ম, ভিটামিন এ, সি, বি৬, ফোলেট, থায়ামিন, বিটা ক্যারোটিন, নিয়াসিন ইত্যাদি থাকে। বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ সব উপাদান থাকায় শরীরের বিভিন্ন উপকারে লাগে পেঁপে। তাই পেঁপে প্রতিদিন খাওয়া উচিত। বিশেষত, সুস্থ থাকতে চাইলে অবশ্যই পেঁপে খেতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, পেঁপে বেশি খেলেও দেখা দিতে পারে সমস্যা। এছাড়া অনেকের পেঁপে খেলে এমনিই শরীরে জটিলতা তৈরি হয়। আবার অনেকে পেঁপে খাওয়ার পর পানি পান করেন। এর থেকেও দেখা দিতে পারে সমস্যা।

যেসব সমস্যায় পেঁপে খাওয়া ঠিক নয়-

১. পেঁপের মধ্যে ল্যাটেক্স, প্যাপাইন ইপাদান থাকে। এই উপাদান জরায়ুতে সমস্যা তৈরি করতে পারে। তাই গর্ভাবস্থায় অবশ্যই পেঁপে এড়িয়ে চলতে হবে।

২. কিডনি, লিভার, ত্বক ইত্যাদির সমস্যা থাকলে পেঁপে যতটা সম্ভব কম খাওয়া উচিত। এক্ষেত্রে পেঁপের মধ্যে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির সমস্যা বাড়াতে পারে বলে বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে

৩. ডায়ারিয়া ও পেট ফাঁপার সমস্যাতেও পেঁপে এড়িয়ে যেতে বলা হয়। কারণ এর মধ্যে ভালো পরিমাণে ল্যাক্সেটিভ থাকে।

৪. অনিয়মিত হৃৎস্পন্দন থাকলেও পেঁপে খাওয়া যাবে না। সেক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে।

৫. পেঁপেতে এমন কিছু উপাদান থাকে যা সুগার কমাতে পারে। তাই সুগার কম থাকলে অবশ্যই পেঁপে এড়িয়ে চলুন। কারণ এই অবস্থায় পেঁপে খেলে আরও সমস্যা বাড়তে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ