।।মুফতি শামছুদ্দোহা।।
প্রায়ই 'ইল্লাল্লাহ' নিয়ে অনলাইন-অফলাইন উত্তপ্ত হয়ে উঠে। মীমাংসিত বিষয়গুলো নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি হওয়া খুবই দুঃখজনক।
এক্ষেত্রে মুনাসিব হল, এ বিষয়টা যেহেতু ইলমুত তাসাউফফ শাস্ত্রের, তাই ওই শাস্ত্রকে সামনে রেখেই পক্ষপাত ও বিরোধিতা করা। না হয় এ বিতর্ক শেষ হওয়ার নয়। এজন্যই যারা তাসাউফফকেই উপেক্ষা করে বা অপ্রয়োজনীয় মনে করে, আমি তাদের সাথে বিতর্ক জড়ানো সঠিক মনে করিনা।
অন্যান্য শাস্ত্রের মত ইলমুত তাসাউফ একটি শাস্ত্র। যা উম্মাহ'র বিজ্ঞ উলামায়ে কেরামগণ শরীয়ার আলোকে প্রণয়ন করেছেন। এ শাস্ত্রের নিজস্ব লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসুচি ও কর্মপন্থা রয়েছে। আছে শাব্দিক ও পারিভাষিক বিভিন্ন পরিভাষা। আমরা অনেকেই এসব কিছু না জেনে অহেতুক বিতর্ক শুরু করি। যা অনুচিত।
এবার মুল কথায় আসা যাক- 'ইল্লাল্লাহ'। ৬/১২ তাসবীহ নামক জিকির প্রশিক্ষণের অংশমাত্র। যা ইলমে তাসাউউফের মাশায়েখগণ সুনির্দিষ্ট নিয়মে তাদের অনুসারীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। যার নাম হল নফি-ইসবাত। অর্থাৎ ক্বলব থেকে গাইরুল্লাহকে বের করে দেয়া, একমাত্র আল্লাহকেই স্থান দেয়া।
এ তাসবীহ আদায়ের সুনির্দিষ্ট একটা নিয়ম আছে। সেটা হল, প্রথমে লা ইলাহা ইল্লালাহ( এটা বলার সময় উলুহহিয়্যতের হকদার একমাত্র আল্লাহকে সাব্যস্ত করা,গাইরুল্লাহকে বাদ দেয়া খেয়াল করবে)।
তারপর ইল্লাল্লাহ বলবে (এটা বলার সময় তিনি মনে মনে সংকল্প করেন যে দুনিয়ার সমস্ত কিছুর উপর একমাত্র আধিপত্য আল্লাহর) শেষে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করবে।
তারপর বলবে, আল্লাহ,আল্লাহ(এটা বলার সময় একমাত্র আল্লাহর অস্তিত্ব ব্যতীত বাকি সবকিছুকে ভুলের যাওয়ার চেষ্টা করা এবং আল্লাহকে পাওয়ার বাসনা সৃষ্টি করা।) এভাবে প্রশিক্ষণ দেয়া হয়।
এছাড়া আরও বেশকিছু তাসবীহ আছে। উল্লেখ্য এটাকে সুন্নাহ বা ইবাদাতে মুস্তাকিল্লাহ হিসেবে দেয়া হয়না বরং রিয়াজাহ/তামরীন হিসেবে দেয়া হয়।
অর্থাৎ প্রচলিত এ পদ্ধতিটি মাসুর/মাসনুন বা ইবাদাতে মাকসুদা হিসেবে নেয়ার সুযোগ নেই। অন্যান্য শাস্ত্রের সহযোগী আমলের মত ওসায়েল হিসেবে নেয়া যায়, আসল হিসেবে নয়।
বাকি সওয়াব হওয়া না হওয়া নিয়্যাতের পরিশুদ্ধতা ও আল্লাহর মাশিয়্যতের উপর নির্ভর করবে। তবে আল্লাহর স্মরণকে মজবুত রাখার জন্য করা হচ্ছে তাই আশা করা যায়। তবে নির্ধারণ৷