সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


রমজানে মিডিয়াগুলো গতানুগতিক ধারার বাইরে কী ধরনের আয়োজন করতে পারে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

শুরু হয়েছে আরবি বর্ষপঞ্জির নতুন মাস শাবান। রমজান শুরুর আগেই রমজানের প্রস্তুতির মাস বলা হয়ে থাকে একে। রজব মাস শুরু হতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তায়ালার কাছে বরকত কামনা করতেন এবং  রজব, শাবান পেরিয়ে রমজান পর্যন্ত হায়াতের জন্য দোয়া করতেন।

রমজানের পর অন্যান্য মাসগুলোর মধ্যে শাবান মাসে সব থেকে বেশি রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

উসামা বিন জায়েদ (রা.) বলেন, ‘আমি রাসুল (সা.)-কে জিজ্ঞেস করেছি, হে আল্লাহর রাসুল, শাবান মাসে আপনি যেভাবে রোজা রাখেন, সেভাবে অন্য কোনো মাসে রোজা রাখতে আমি আপনাকে দেখিনি।’

রাসুল (সা.) বলেন, ‘রমজান ও রজবের মধ্যবর্তী এ মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে। এটা এমন মাস, যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই, আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক, যখন আমি রোজাদার। ’ (নাসাঈ, হাদিস : ২১৭৯)

বাংলাদেশের টেলিভিশন, রেডিও, অনলাইন ও কাগজের পত্রিকাগুলোতে রমজান কেন্দ্রিক বেশ কিছু আয়োজন দেখা যায়। দীর্ঘ সময় ধরে মিডিয়াগুলোতে রমজান কেন্দ্রিক আয়োজনগুলোকে অনেকটা একপেশে ও গতানুগতিক ধারার অনুষ্ঠানমালা বলে মন্তব্য করতে দেখা যায় অনেককে। নতুনত্ব অথবা সৃজনশীলতার কোন ছোঁয়া নেই মুমিনের আমল-ইবাদতের মাস রমজানকে ঘিরে।

বর্তমানে সবকিছুতে মিডিয়ার প্রভাব, মিডিয়াগুলো তাই রমজানের আগেই রমজান কেন্দিক আবহ তৈরি করতে শাবান থেকেই বিশেষ প্রচারণা চালাতে পারে ’ আওয়ার ইসলামকে বলেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব, দৈনিক নয়া শতাব্দীর ইসলাম বিভাগীয় সম্পাদক, আন নূর জামে মসজিদের খতিব ও মাদরাসা আবু রাফে (রা.)-এর পরিচালক মাওলানা আলী হাসান তৈয়ব।

তিনি বলেন, ‘ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন আয়োজনকে ঘিরে দেশীয় মিডিয়াগুলোতে এক দু মাস আগ থেকেই এক ধরনের আবহ তৈরি করা হয়। খেলা শুরুর কতদিন সময় বাকি রয়েছে এ নিয়ে  সময় গণনা করতে দেখা যায় মাস খানেক আগে থেকেই। রমজান শুরুর আগে রমজানের প্রতি মানুষকে উৎসাহিত ও পুরোপুরি প্রস্তুত করতে এ ধরনের ভূমিকা রাখতে পারে মিডিয়াগুলো’।

গণমাধ্যম ব্যক্তিত্ব ও ইসলামী আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী বলেছেন,‘ প্রয়োজনে অথবা দর্শকপ্রিয়তার কারণে মিডিয়াতে ইসলাম এখন অনেকটাই আবশ্যকীয় বিষয়। বর্তমানে প্রতিট