শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

এখন থেকে হজে যেতে করোনার পিসিআর টেস্ট লাগবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে যেতে বা হজে যেতে এখন থেকে আর করোনাভাইরাসের পিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে না। এ ছাড়া সেখানে গিয়ে বিদেশি নাগরিকদের কোয়ারেন্টিনেও থাকতে হবে না।

বিদেশি যাত্রীদের সৌদি আরবে ঢোকার জন্য এখন শুধু বাড়তি একটি স্বাস্থ্য বীমা লাগবে, যাতে করোনাভাইরাসে আক্রান্ত হলে সেই খরচ বহন করা যায়। খবর সৌদি গেজেটের।

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় প্রায় সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়ে ভ্রমণ বিধির এই নতুন নিয়ম চালু করেছে সৌদি সরকার। শনিবার থেকেই কার্যকর হয়েছে এ নির্দেশনা।

খোলা জায়গায় মাস্ক পরা এবং সামজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে বদ্ধপরিসরে লোকসমাগমে মাস্ক পরার নিয়ম বহাল রেখেছে কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠান আয়োজন বা লোকসমাগমে এখন আর কোনো বাধা নেই।

মক্কার মসজিদুল হারাম এবং মদিনা মসজিদে নববীসহ দেশটির সব মসজিদ থেকেও শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম প্রত্যাহার করা হয়েছে। তবে মসজিদের ভেতরে সবাইকে মাস্ক পরতে হবে।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে এ বছরের জানুয়ারিতে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার, তাও শিথিল করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা, নমিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো, ইসোয়াতিনি, মোজাম্বিক, মালাউই, মরিশাস, জাম্বিয়া, মাদাগাস্কার, অ্যাঙ্গোলা, সিসিলি, কমোরোস, নাইজেরিয়া, ইথিওপিয়া ও আফগানিস্তান থেকে যাত্রীরা এখন সরাসরি ফ্লাইটে সৌদি আরবে যেতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ