বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

স্যোশাল মিডিয়ার অবাধ ব্যবহার: আলেমদের যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মাদ আবু সালেহ।।

প্রযুক্তির জয়জয়কারের এই সময়ে প্রযুক্তি থেকে একেবারে পিছিয়ে থাকার কাজটা বেশ কঠিন। ফেইসবুক, ফেইসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্কাইপ, টুইটার, টিকটক, ইমু, স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন ধরণের সোসাল মিডিয়া বর্তমানে জনপ্রিয়। প্রচলিত সোসাল মিডিয়াগুলোকে পুরোপুরি এড়িয়ে চলা- বলা যায় এখন প্রায় অসম্ভব একটি কাজ। দৈনন্দিন জীবনের নানাবিদ কারণে এবং প্রয়োজনে সোসাল মিডিয়া এখন অনেককেই ব্যবহার করতে হয়।

সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে মিডিয়ার সাথে থেকেই আমাদের চলতে হয়। কিন্তু অনেক সময়ই সোসাল মিডিয়ায় বিভিন্নজনের বিভিন্ন অবস্থা অবলোকন করে ব্যথিত না হয়ে পারা যায় না।

বিশেষ করে অন্য আর দশজন জেনারেল শিক্ষিত সাধারণ মুসলিমের ছোটখাট অসঙ্গতিকে সাধারণ বিষয় মনে করে এড়িয়ে যাওয়া সম্ভব হলেও হাফেজে কুরআন এবং আলেম উলামার এইক্ষেত্রে কিছুটা হলেও সতর্কতা একান্তভাবেই কাম্য। ফেইসবুক, ইউটিউব কিংবা এই জাতীয় অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপ্রয়োজনে নিজের স্টাইলিশ ছবি বা ভিডিও ইত্যাদি পোস্ট দেয়ার সাথে একজন হাফেজে কুরআন কিংবা আলেমের কী সম্পর্ক থাকতে পারে? এই জিনিষ ইদানিং প্রায়শই চোখে পড়ে। প্রায়ই বলি কেন? এগুলো এখন বলা চলে অহরহই দেখতে হয়।

বিশেষ করে, ফেইসবুক খুললে বিরক্ত না হয়ে পারা যায় না। 'দাঁড়ানো মোটর সাইকেলের সাথে ঠেঁস দিয়ে দাঁড়িয়ে' স্টাইলিশ একটা ছবি, আর তার নিচে ক্যাপশনে লেখা, 'মাত্র জুমুআর নামাজ পড়িয়ে বের হলাম'।

বাহ! এই ছবি আর ক্যাপশনের অর্থ কি? কী বুঝানো হচ্ছে এই পোস্ট এর মাধ্যমে? কী প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে এই ছবির মাধ্যমে? নিজের বড়ত্ব? গৌরব? অহংকার? আত্মমর্যাদা? এই দ্যাখো, আমি ইমাম হয়ে গেছি, খতিব সাহেব হয়েছি - এসব প্রকাশ করার প্রচেষ্টা নয় কি এগুলো?

আজ সাধারণ মানুষও এসব দৃশ্য দেখে বিরক্তি প্রকাশ করেন। হতাশায় নিমজ্জিত হন। আফসোসে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। যুগ ও জাতির অধঃপতনের কারণ কিংবা লক্ষন বলে ধরে নিতে বাধ্য হন। আলেম উলামাদের প্রতি তাদের লালিত শ্রদ্ধা, অন্তরের গহীনে পুষে রাখা ভালোবাসা ধীরে ধীরে উবে যাওয়ার পেছনে এসবের কি কোনোই দায় নেই? প্রিয় বন্ধু, বিষয়গুলো ভাববার সময় বোধ হয় এà¦