চলছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষা। গত ৯ মার্চ থেকে শুরু হওয়া পরীক্ষা শেষ হবে আগামী ১৬ মার্চ। পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছাত্রদের কিছু অংশের মতে পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে। তবে অনেকেই এ ধরনের দাবি মানার পক্ষে কোনো যৌক্তিকতা দেখেন না বলে মতামত দিয়েছেন। তাদের মতে শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি একাগ্রতা ও মনোযোগী হওয়া একান্ত কর্তব্য। প্রকৃতপক্ষে শিক্ষার্থীরা কিতাবমুখী হয়ে উঠলে প্রশ্নপত্র নিয়ে এ ধরনের কোন দাবি থাকবে না।
বেফাকের প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীদের আলোচনার প্রেক্ষিতে রাজধানীর অন্যতম ইলমী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার (যাত্রাবাড়ী বড় মাদরাসা ) মুহাদ্দিস ও শিক্ষাবিদ মাওলানা হেমায়েত উদ্দিনের মুখোমুখি হয়েছে আওয়ার ইসলাম। শিক্ষার্থীদের একটি অংশের দাবি, আলোচনা, প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া, শিক্ষাবোর্ড বেফাকের দায়িত্ববোধ, আকাবির আসলাফের দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি আওয়ার ইসলামের সঙ্গে। এই শিক্ষাবিদের সঙ্গে একান্ত আলাপচারিতায় সঙ্গে ছিলেন প্রতিবেদক নুরুদ্দীন তাসলিম।
পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ বেফাকের প্রশ্নপত্র কঠিন হয়েছে বলে একটা কথা শোনা যাচ্ছে- একে আসলে প্রশ্নপত্র কঠিন বলা চলে নাকি শিক্ষার্থীদের কিতাবের সাথে মুনাসাবাত কমে যাওয়া বলা যায়?
মাওলানা হেমায়েত উদ্দীন: প্রশ্ন কিতাবের মধ্য থেকে হয়ে থাকলে একে কঠিন বলা ঠিক হবে না। প্রশ্ন কিতাবের মধ্য থেকে করার পর কোন শিক্ষার্থীর কাছে তা কঠিন মনে হলে বলতে হবে, সে হয়তো কিতাব বুঝেনি অথবা ঠিকমত পড়াশোনা করেনি। নিজের না পড়া, না বুঝাকে কঠিন সাব্যস্ত করে এর থেকে দায়মুক্তি কোনভাবেই ঠিক হবে না।
বেফাকের সাথে সম্পর্ক রাখেন এমন লোকদের সঙ্গে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন বর্তমানে শিক্ষার্থীরা গাইডমুখী হয়ে পড়েছে, তাই শিক্ষার্থীদের গাইড নির্ভরতা ঠেকানোর চেষ্টা করছে বেফাক। এরই প্রেক্ষিতে ইতিপূর্বে গাইডগুলোতে যেসব প্রশ্ন ধারণ করা হযà