শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

জামিয়াতুল উস্তায-এর আরবি ভাষা ও সাহিত্য কোর্সের রেজিস্ট্রেশন চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: পবিত্র রমযান উপলক্ষে জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রাহি. ওয়াশপুর (মোহাম্মদপুর) ঢাকা আয়োজন করছে আরবি ভাষা ও সাহিত্য কোর্সের। এখন চলছে কোর্সের রেজিস্ট্রেশন।

০১৯৮০৪৫৬১৮১ নাম্বারে যোগাযোগ করে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর মেসেজ করে ২০০ টাকা বিকাশ করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

এবারের আরবি ভাষা ও সাহিত্য কোর্স হবে দুই ধাপে। প্রথম ধাপ চলবে ১৬ শাবান থেকে ২৫ শাবান পর্যন্ত মোট ১০ দিন। ভর্তি ও খাবার ফি ১৫শ টাকা। দ্বিতীয় ধাপ চলবে ১রমজান থেকে ২০ রমজান পর্যন্ত মোট ২০ দিন। ভর্তি ও খাবার ফি ২২শ টাকা।

কোর্সে থাকবে দু’টি গ্রুপ। ‘ক’ গ্রুপে ভর্তি হতে পারবে কাফিয়া থেকে দাওরায়ে হাদিসের ছাত্ররা (নাহু-সরফে সবল)। এ গ্রুপে শেখানো হবে, আরবী ও বাংলা অনুবাদ, আধুনিক মিডিয়া ভাষা, আধুনিক ব্যবহার, আরবিতে বক্তব্যপ্রদান, অনুশীলন, আরবি কথােপকথন, দরখাস্ত, চিঠিপত্র, শােকবার্তা, ইত্যাদি ব্যবহারিক রচনা লেখার নিয়মকানুন।

‘খ’ গ্রুপে নাহুমীর, হেদায়াতুন্নাহুর ছাত্ররা (নাহু-সরফে দুর্বল)। এ গ্রুপে শেখানো হবে, নাহু-সরফ, লেখার নিয়মকানুন, আরবি কথােপকথন, দরখাস্ত লিখন, আরবি বক্তৃতা, বাক্যগঠন অনুশীলন, সরল অনুবাদ (আরবি- বাংলা), সহজ মিডিয়ার ভাষা, ইবারত পড়ার প্রশিক্ষণ।

পরিচালনা ও দরস দানে মাওলানা শফিকুল ইসলাম ইমদাদী। যোগাযোগ- ০১৯৮০৪৫৬১৮১, ০১৭৮৪১৩৯২৫৯, ০১৮৮২৯৩১০৩২ নাম্বারে।

যাতায়াত– দেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকার মোহাম্মদপুর বেঁড়িবাধ এসে বাস বা সিএনজি যোগে ওয়াশপুর টাওয়ার নেমে পশ্চিম দিকের রাস্তায় কয়েক মিনিট হাঁটলেই মাদরাসা ক্যাম্পাস।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ