শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

দেশের বাজারে ভিভোর ‘ওয়াই ২১টি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে ভিভো নিয়ে এলো দীর্ঘ ব্যাটারি লাইফ, আকর্ষণীয় ডিজাইন, উন্নত ক্যামেরাসহ ওয়াই২১টি মডেলের নতুন একটি স্মার্টফোন । গত মাসে স্মার্টফোনটি বিশ্ববাজারে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

ভিভোর ওয়াই২১টি স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাশাপাশি এতে থাকা ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকায় কম সময়ে হ্যান্ডসেট ফুল চার্জ করা যাবে।

স্মার্টফোনটিতে ৬ দশমিক ৫১ ইঞ্চির এইচডি প্লাস হেলো ফুল-ভিউ ডিসপ্লে রয়েছে। দীর্ঘ সময় গেমিং বা ভিডিও দেখার ক্ষেত্রে চোখের সুরক্ষায় ওয়াই২১টি-তে আই-প্রটেকশন মোড রয়েছে। স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ ১২৮ গিগাবাইট, যা এডিশনাল মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এদিকে ৪ গিগাবাইট র‌্যামকেও এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির মাধ্যমে ১ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

স্মার্টফোনটিতে আধুনিক ডিজাইন দেয়া হয়েছে। ২.৫ডি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন স্মার্টফোনটিকে একটি মনোমুগ্ধকর লুক দিয়েছে। দ্রুত আনলকের জন্য স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক প্রযুক্তি রয়েছে।

বাংলাদেশে মিডনাইট ব্লু ও পার্ল হোয়াইট এ দুটি রঙে ওয়াই২১টি স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। মিডনাইট ব্লু সংস্করণটিতে এন্টি গ্লেয়ার গ্লাস ডিজাইন রয়েছে। অন্যদিকে পার্ল হোয়াইট ভার্সনে ন্যানো কোটিং দেয়া হয়েছে।

স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের বোকেহ মোডের ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সুপার নাইট সেলফি ক্যামেরা রয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি ও শক্তিশালী পারফরম্যান্সের ভিভো ওয়াই২১টি স্মার্টফোনটি মাত্র ১৭ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ