রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সরকারি মাদরাসা ই আলিয়ার ক্যাম্পাসে শিক্ষা ভবন নির্মাণ না করতে স্বারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকার ক্যাম্পাসে মাদরাসা শিক্ষা অধিদপ্তর এর ভবন নির্মাণ না করে অন্য কোন যায়গায় মাদরাসা শিক্ষা অধিদপ্তর ভবন নির্মাণের আহ্বান জানিয়েছেন সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরাম নেতৃবৃন্দ।

আজ ১৫ মার্চ দুপুরে সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরামের আহবায়ক মাওলানা আজিজুল হক মুরাদ এর নেতৃত্বে মাদরাসা শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের বরাবরে দেয়া স্বারকলিপি প্রদানকালে এ আহ্বান জানানো হয়।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ আবু নঈম।

সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরামের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সদস্য সচিব মাওলানা মোহাম্মদ সুরুজুজ্জামান, সদস্য মাওঃ আমিনুল ইসলাম খান ও শহিদুল ইসলাম কবির।

স্বারকলিপি গ্রহণ করে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ আবু নঈম বলেন, আপনাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমরা যথার্থভাবে উপস্থাপন করবো।

সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরাম নেতৃবৃন্দ স্বারকলিপি গ্রহণ করায় ধন্যবাদ জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ